-
চাতক
– ফারহাত আহমেদ
ঝড়ের পরে
তত্ত্ব-তালাশ
সবটুকু নেই
অল্প খোয়া
ভিতর-বাহির
আজ দু’রকম
মুড়ির টিনে
চিড়ার মোয়া ।
টিনের চালে
টাপুর-টুপুর
চাতক পাখির
চক্ষু-চড়ক
অপেক্ষা আজ
বিষের মতো
অক্সিজেনে
সুখের মড়ক ।
কল্পনাতে
জনম্ জুড়ে
ফরমায়েশের
মিলন মেলা
দুঃখ কেবল
জীবনটা নয়
বায়োস্কোপের
পুতুল খেলা ।
হতচ্ছাড়া
আকাংখা-রা
অনেকখানি
অপাঙতেয়
একশো বছর
অপেক্ষাতে-
একটা দুপুর
আমায় দিও ।4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan



সবাই সকাল-বিকেল, সন্ধ্যা চায়! আপনি’ই প্রথম কবিপ্রিয়, যে কি না একটি দুপুরের অপেক্ষায়!