-
কাঁচকলা
– ফারহাত আহমেদ
মাঝে মাঝে মনে হয়
স্বেচ্ছায়, ভুলে নয়
জেনে-বুঝে বুড়ো মাছ
টোপ গিলে পুকুরে
ধাড়ি কাক ছ্যাঁক খায়
মশা কানে গান গায়
মরতেই মাঝপথে
ঝাঁপ দেয় কুকুরে ।
কেউ বাঁচে চার দিন
কেউ যুগ দুই-তিন
সবকিছু ছক-বাঁধা
সুশৃংখল খাত
শৃংখলা ঠেকিয়ে
কাঁচকলা দেখিয়ে
কেউ কেউ মৃত্যুকে
দেখে নেয় এক হাত।1 Comment
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan



বরাবরের মত নিটোল আনন্দ পেলাম প্রতিটি কবিতা পড়ে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!