Profile Photo

সঞ্চয়িতাOffline

  • FerdousJannatul
  • Profile picture of সঞ্চয়িতা

    সঞ্চয়িতা

    • 5 years, 2 months ago

    আজ দূর থেকে দেখলাম তোমায়
    অনেক পাল্টে গেছো
    অবশ্য তোমারই কিবা দোষ
    যান্ত্রিকতার চাপে আমরা সবাই শুধুই ছুটছি
    কখনও পেছন ফিরে তাকানোর সময় নেই আমাদের,
    তোমার চোখের চারকোণা চশমা জানান দিচ্ছে,
    বড্ড ব্যস্ত তুমি
    আচ্ছা মনে পড়ে?
    সারাদিনের ক্লাস শেষে
    রাতে আমাদের কথা বলা
    ছুটির দিনে বইমেলায় ঘুড়তে যাওয়া
    রিকশায় পাশে বসে হাতে হাত রাখা!
    সেই দিনের কথা?!
    যেদিন আমাদের প্রথম দেখা
    এক খুব সাধারণ বিকেল খুব সাধারণ তুমি আমি
    অথচ আজ কত অসাধারণ লাগে,
    মনে হয় ইশশ, আবার আবার একটা বার কেন ফিরে আসে না সেই দিন গুলি!
    সব স্মৃতি স্মৃতি তে সাদাকালো হয়ে থাকে না,
    কিছু স্মৃতি বাস্তবের চেয়েও ঝকঝকে হয়ে থেকে যায় আমাদের মনে।
    সম্পর্কের নাম সময়ের সাথে ভেসে যেতেই পারে
    সরে যেতেই পারে ব্যবধানে।
    কিন্তু , সম্পর্ক হারিয়ে যায় না
    বেঁচে থাকে সম্মানে,
    কোথাও না কোথাও
    তাই কখনো কখনো ঠিক
    এভাবেই দেখা হয়ে যায়।
    কে যেন বলে গেছেন,কোন কিছুই অকারণ নয়।

    11
    7 Comments
Skip to toolbar