Profile Photo

Firoz ShahinOffline

  • firozshahin
  • Profile picture of Firoz Shahin

    Firoz Shahin

    • 3 months ago

    অব্যক্ত ইচ্ছে
    ফিরোজ শাহীন আলাল
    রংপুর সিটি, বাংলাদেশ

    দেশটা উচ্ছন্নে যাচ্ছে
    নীরো নিশ্চিন্তে বাঁশি—বাজাচ্ছে
    দাউদাউ প্রজ্বলিত লেলিহান শিখা
    নির্বাক নিশ্চুপ নির্লিপ্ত স্বপ্নের সিঁড়িতে তীতিক্ষা!

    উলুবনের মুক্তা উড়ে নৈঃশব্দ্যে ঝরাপাতা
    শীতার্ত উদ্বাস্তু শিবিরে আর্তনাদ হাহাকার
    অব্যক্ত কামনা-বাসনা চৌম্বকীয় উত্থান
    বিবেকের কষাঘাত—প্রশ্নের উদ্রেক!

    এলেবেলে কবিতার পঙ্ক্তিমালা
    নক্ষত্রের উল্কাবৃষ্টি ঝলমলে আকাশ
    পরিযায়ী পাখির নীড়ে ফেরার আকুতি
    আক্ষেপ-বেদনা অব্যক্ত ইচ্ছের—পরিসমাপ্তি!

    4
    5 Comments
    • আপনার লেখাটিতে চারপাশের অস্থিরতা এবং মানবিক আর্তনাদের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ঠিক যেন কোনো দূর দিগন্তের পরিযায়ী পাখির ঘরে ফেরার আকুলতা কিংবা অমোঘ কোনো বাস্তবতার প্রতিচ্ছবি। আপনার এই সাহসী ও অনুভূতিপ্রবণ লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে উঠুক, আপনার সৃজনশীল যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

    • কবিতাটিতে দেশ ও সমাজের রাজনৈতিক রূপান্তর, নীতিহীনতার মহোৎসব এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত বেদনার এক তীক্ষ্ণ ও সংবেদনশীল চিত্র ফুটে উঠেছে। ‘নীরোর বাঁশি’ আর ‘উদ্বাস্তু শিবিরের আর্তনাদ’—এই দুই বৈপরীত্যের মাঝে কবির বিবেকের দহন এবং নিভৃত আক্ষেপ পঙ্ক্তিগুলোকে অত্যন্ত অর্থবহ ও ধারালো করে তুলেছে।

    • নীরো বাজায় বাঁশি, তবু বিবেকের কষাঘাতেই লেখা হয় প্রকৃত কবিতা…🤍

    • Firoz Shahin, আপনার লেখাটি পড়ে খুব গভীর কিছু অনুভূতি কাজ করল। বর্তমান সময়ের অস্থিরতা আর মানুষের অব্যক্ত কষ্টের চিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। একদম মনের গভীরে গিয়ে নাড়া দেওয়ার মতো কিছু পঙ্ক্তি লিখেছেন।

    • মনের অব্যাক্ত ইচ্ছের পরিসমাপ্তি ভাল অভিব্যক্তি।

Skip to toolbar