-
কেমন হতো যদি
মোঃ ইদ্রীস আলীকেমন হতো যদি
পুবের হাওয়া বইতো না একরতি;
মেঘগুলো সব থমকে যেতো,
বৃষ্টি হতো ছাতি;
যদি চন্দ্র মামা সূর্য হতো,
সূর্য রাতের বাতি?কেমন হতো যদি
টাকা পয়সা থাকতো না আর,
থাকতো না ব্যাংকগুলি;
যদি রাত পোহাতে নগর বদল,
দেখতা ফসলি জমি;
কলম ছেড়ে পণ্ডিতেরা,
লাঙল ধরতো যদি?কেমন হতো যদি
মানুষগুলো আলোর বেগে,
চলতো নিরবধি;
হঠাৎ যদি থেমে যেতো,
পৃথিবীর এই গতি;
পারতো যদি অতীতকালের,
শুধরাতে ভুলগুলি?কেমন হতো যদি
পাপ পুণ্যের সীমা থাকতো,
জানতো-তা সকলি;
যদি প্রাপ্য দন্ড এক সেকেন্ডও,
থাকতো না আর বাকি;
যদি পুণ্যবান তাঁর পুরস্কারটা,
পাইতো তাৎক্ষণিকই?
Friends
Shukdeb Chandra Mazumder
@shukdeb-mazumder
Israt Lamia
@israt-lamia
Sam E Jahan Upoma
@samejahanpoma
তুঘলকি কবি
@anwar
মিথিলা কনক
@methila06
সিব্বির এ্যালবেস্টাইন ওথেলো
@othello
ভাস্কর
@vaskarchou
Md. Deloar Hossen
@md-deloar-hossen
Prithula Zaman
@prithula


খুব ভাল হত। খুব সুন্দর লিখেছেন কবি। শুভেচ্ছা নেবেন।