Profile Photo

ফারহানOffline

  • fsdik
  • Profile picture of ফারহান

    ফারহান

    4 years ago

    তোমাকে যদি বুঝাতে চাই আমি কতোটা একলা, তুমি কি তা বুঝবে?
    তোমাকে যদি বলি আমার নীলপদ্ম গুলো আমার কাছে নেই, তুমি কি তা খুঁজবে?
    তোমাকে যদি শোনাতে চাই আমার প্রেম ও প্রত্যাখ্যানের গল্প, তুমি কি তা শুনবে?

    কবিতায় ভরসা নেই, কবিরা যুগের সাপেক্ষে পুরোনো –
    তাই যদি ভেবে থাকো তবে জেনে রেখো প্রিয়তমা,
    বহু আগে মেঘ ছুঁয়ে বৃষ্টি ঝরিয়েছি
    যখন পাথরে পাথর ঘসে স্ফুলিঙ্গের আশায় ছিলো আদিম মানুষেরা।

    তবে যা যুদ্ধ ছিলো তোমার ও আমার সাথে তা থেমে গিয়েছে
    সরকার-এ-ফারহান এর পতন ঘটেছে তোমার দরবার-এ-হুসন এর সামনে…
    এখন তোমার সাথে জ্বালাও পোড়াও কেমনে করি?
    কেমনে বলি একটা বার ক্ষমতা চাই?
    জিততে চাই তোমার ওই দুই নয়নজোড়া,
    কিন্তু তোমায় পাওয়াই সে শক্ত বড়ই।

    লা-ইফতা আলাল আশেকিন
    সালাতুল ফজর মিশে যাক সালাতুল ইশক এর সাথে
    জীবনানন্দ কি প্রেম,হৃদয় ও ঘাসকে মেশায়নি?
    তোমার চোখের সৃষ্টি আসমান জমিনের কসম,
    ইশ্বরের সৃষ্টির মাঝে তোমার কোনো উপমা নেই।

    কিন্তু আমাদের এক না হওয়াই কি সত্য?
    এবং সত্যের চুড়ান্ত রূপই কি আঘাত?
    যতই আঘাত হোক, এ মন সয়ে গেছে প্রিয়তমা
    তুমি হয়ে যাও আমার জীবনের সর্বশেষ সম্পুর্ণ কবিতা।

    6
    4 Comments
Skip to toolbar