Profile Photo

Gargy-RoyOffline

  • Gargy-Roy
  • Profile picture of Gargy-Roy

    Gargy-Roy

    3 years, 8 months ago

    স্মৃতির পাতা
    জীবন সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে আজ
    বারে বারে মনে পড়ে সেই স্মৃতি মনের পাতা
    বারে বারে মনে পড়ে সেই ঊষালগ্নের কথা
    যে মহালগ্নে আপনার সাজানো বাগান ভরে উঠেছিল ফুলে ফুলে
    তারপর দেখতে দেখতে কেটে গেল জীবনের এক স্বপ্নিল অধ্যায়
    দিনে দিনে শত ঘটনার মাঝ দিয়ে ভরে উঠল মনের স্মৃতিপাতা
    বুকভরা আশা নিয়ে জীবন নদীতে ভাসিয়েছিনু সোনার তরী।
    এবেলায় মোর হৃদয় কেঁদে ফিরছে সেই বেদনার আঁখি নীড়ে
    কুহেলী রাতের হিমাত নিঃশ্বাসে ঝরে যায় বৃক্ষপাতা
    আবার বসন্তের আগমনে নব কিশালয়ে
    বৃক্ষরাজি সুশোভিত হলে, সেই স্পর্শে ধরণী ফিরে পেল সেই দিনের আলো।
    বসন্তের গানে গানে মুখরিত হবে বন কুঞ্জ
    জীবন বেলার কোন অলস মুহূর্তে
    মনের পাতায় ভেসে উঠে কত স্মৃতি
    এমনি করে চোখের জলে ভরে
    গাইবে গহীন গান।
    জানি এ জগতে যাহা যত গভীর
    অচিত সীমাহীন তাহা ততোই বেদনার।

    5
    3 Comments
Skip to toolbar