Profile Photo

কিবরিয়া মোরশেদOffline

  • golamkibria
  • জন্মের গাছ পাথর
    কিবরিয়া মোরশেদ

    কোথায় কেমন আছো আলো অন্ধকার
    সময়ের বালি উষর ধুসরতার
    বাতাস কি নড়ে উঠে ক্ষণে বারবার
    প্রশ্বাসে নিশ্বাস যায় আসে দুনির্বার।
    হাজারো মুখের ভিড়ে আমি কি আমার
    সে কেমন তবে কী পরিচয় তার
    পৃত্থুল পৃথিবীতে কে পাশে দাড়াবার
    জন্মের গাছ পাথর দ্বিধাহীনতার!

    আমার আমি নি:সর্গ নিস্তব্ধতায়
    নিস্তরংগ নির্নিমেষ স্বপ্নহীনতায়
    বাতাস কানে কানে আকাশকে সুধায়
    ডাকেনি কেউ তাকে চকিতে ইশারায়
    পথের ধারে তাই সে থমকে দাঁড়ায়
    জন্মের গাছ পাথর অন্ধ গ্লুকোমায়।

    2
    2 Comments
    • আপনার কবিতার “জন্মের গাছ পাথর দ্বিধাহীনতার” লাইনটা ভীষণ গভীর আর এক অন্যরকম ভালোলাগা কাজ করছে মনে।

    • আপনার এই চমৎকার লেখনীতে অস্তিত্বের গভীর সংকট আর নিস্তব্ধতার যে নিবিড় চিত্র ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায়, আর পরের বার চাইলে হয়তো বিষয়ের কিছুটা অস্পষ্টতা কমিয়ে আরও উজ্জ্বল শব্দের প্রয়োগ নিয়ে ভেবে দেখতে পারেন, তবে আপনার এই গভীর অনুভব প্রকাশের ধারাটি সত্যিই প্রশংসনীয়।

Skip to toolbar