-
ফরিয়াদি
২৫/০৯/২০২২হয়তোবা তুমিই সঠিক ছিলে আর সব ছিল ভূল
আজ অবধি সেই কথা মনে রেখে হৃদয়ে হূলস্থুল,
মন থেকে মেনে নেওয়া আর জোর করে মানা-
উভয়ে পরাজয়, নিঃশর্ত সমর্পন, ভাবনায় দো টানা,
কীভাবে কখন শুরু এই পথ বহূদূর থেকে এলো জানিনা সে খবর
কতো কিছুই জানিনার মতো অজানা রইল দৃষ্টির অগচর,
তুমিই ভাবতে নিজের করে সে একান্ত মনোমুগ্ধকর জানি
আমার ভাবনাগুলো তৃষিত চাতকের ন্যায় দূর সীমানায় হাত ছানি।
ভেবেছি যেমন হয়নি তেমন, তবুও হারজিৎ নিয়ে মেনে
জীবনের চাকা ঘুরে চলেছে সময়ের ঘূর্ণনে।
এই ক্ষণে
একমনে
যে কথা ভাবি হৃদয়ে মনে-প্রাণে অবিরাম বিশ্বাসে
সুদূরের হাতছানি
ভাবনায় কানাকানি এলোমেল হয়
অন্তরের হুলুস্থুলে স্বপ্নীল উচ্ছাসে।
জানবেনা কোন দিন
কত রঙে কত রুপে আমি রঙিন….
ভেবেছ ভেঙেছে ভবিষ্যত বেদনার ঝড়ে
স্বপ্ন গুলো ধুলোয় চাপা আলোক হীন।
ঠিক বেঠিকের যুক্তিতে যদিও পরাজিত তাই
মোহনায় ভাসে সূদূর ভাবনার ভেলা
হৃদয় ক্ষরণে রক্তের কষ ঝরে পড়ে অবিরাম
নীল জ্যোস্নায় ছুঁয়ে যায় মোহময় লীলায়িত খেলা।
হৃদয়ে আবহ সঙ্গীতের সুর বাজে
বেলা শেষের ক্ষীণ আলোয় ছড়ায় সে বীণার ধ্বনি
মুগ্ধতা রাখে বেঁধে চেতনার মতো
দৃষ্টির সীমানায় ভাবালুতায় নেশা জাগে আর কাঁপুনি।
সব কিছু ছুড়ে ফেলে আজ আমি ফরিয়াদি
নিজের কাছে বিবেকের কাঠগড়ায়
বাঁধনে বন্ধনে কর জুড়ে শুধু শৃংখল
ব্যস্ত ত্রস্ত পথিকের ন্যায় অগনন পা বাড়ায়।হয়তোবা তুমিই সঠিক ছিলে আর সব ছিল ভূল
আজ অবধি সেই কথা মনে রেখে হৃদয়ে হূলস্থুল।5 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



আকুলতা প্রেমের আরেক নাম।