Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    3 years, 5 months ago

    সময়
    মুহাঃ হাবিবুর রহমান।
    28/01/2023

    সময় সব থেকে বিরুদ্ধ কিছু, একবার যায় তো
    আর কখনো আসেনা ফিরে,
    চাইলেও বিগত দিনের মতো আসেনা চলমান দিন গুলি
    তবুও জীবনের পেন্ডুলাম দোল খায় নিজের মতো করে,
    স্বপ্ন ভঙ্গ হলেও কবে কখনো দিরুক্ত হয় স্বপ্নময়তা
    তবে কেন প্রতীক্ষা থাকে জীবনের বাঁকে বাঁকে?
    সময় আমাকে পোড়ায়,
    যার জন্য অপেক্ষা মনের গভীরে সুর তোলে শেষ রাতের ট্রেনের বাঁশি নিরবতা ভাঙে
    কিছু প্রেম দুঃখ বেদনা হাসি কান্না অথবা ভালো লাগার ছোঁয়ায় করে উদ্বেল
    হিয়ায় দোলে ভাবনারা দোলে, তখন কি করে তাকে ডাকবো কাছে-যৌবনের বাঁকে,
    বিপন্ন সময়ের খের খাতা এখানে সেখানে জ্বারা ব্যাধি ঠোকা ঠুকি-ঠকানোর উৎসবে
    মাতোয়ারা আমি তুমি সে তাহারা অতঃপর সমাজ দেশ জাতি. হায় হায় মুক্তি নাই………….।
    সময় স্রোতের মতো এক দিকে টানে তো টানে, বাঁকের ঘূর্নি পাকে জলের ধারা উপর নিচে,
    কিছু একটা ভাববার নাই নাই কিছু, বিহবল চিত্ত মাতোয়ারা ঘোলা স্রোতের দিগন্ত জুড়ে,
    জন্ম থেকে বেড়ে উঠে লোকালয়ে জীবন যৌবনের রেখায় পদাবলী কাব্যের মতো-
    ছন্দের মাঝে সুখ খুঁজতে খুঁজতে কেটে যায় বেলা- অতঃপর নিদারুন বাস্তবতার কোলে ঢলে পড়ে এক খন্ড বিকেল,
    পড়ন্ত সূর্যের শেষ আলোকণার বিচ্ছুরিত রেখা অথবা সন্ধ্যারাগের পরে নরম জ্যোস্নালোকিত রাত্রির পহর,
    কি ভাবে বলি? এখনকার চেতনা আমার মুকলিত হতে চায়না, বন্ধ্যাত্ত ভাবনা গুলি গুমরে মরে মনের গভীরে,
    জট ভাঙতে গেলে আরো জটা বাঁধে সে ইতিহাস অন্যরকম,

    সময় আমাকে হাসায়-কাঁদায় তার মতো করে খেলায়, ভাবায়, ভাবিও বটে,
    লক্ষযোজন দূরে বসে স্মৃতিময় আল্পনার ছবি ভাসে চোখের তারায়
    সুখ ভোগের মাঝে কষ্টের দূরত্ব গড়ে তোলে ব্যবধান ভালো আছি তাই সময়ের মাঝ বরাবর।

    11
    6 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Friends

Profile Photo
Nahar moyna
@moyna
Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Md Rabiul Islam
@mdrabiulislam
Profile Photo
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Profile Photo
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
Profile Photo
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Profile Photo
Okkhar ahsan
@okkharahsan
Skip to toolbar