-
অন্য দিনের তুলনায় আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল। ভোরের আলো তখনও পরিপূর্নভাবে ফুটে ওঠেনি। মসজিদ থেকে মুসল্লিরা বাড়ির দিকে ফিরছে। বিছানা ত্যাগ করে মিহির স্যান্ডেল দুটি পরে নিল। প্রাত্যহিক কর্মে র মতো বাথরুমের দিকে পা বাড়ালো। গোলাপ ফুলটি তখনও টেবিলে লুটিয়ে আছে। টক টকে লাল গোলাপ যেন মিহিরের দিকে চেয়ে আছে। হাত বাড়িয়ে বোঁটা ধরে ভাবতে থাকলো কে দিতে পারে গোলাপ? তাও আবার রাতে চুপিচুপি দিয়ে গেল। ভালোবাসা দিবসের প্রথম প্রহরে এমন গোলাপ সত্যিই মনের মধ্যে খুশীর দোলা দিয়ে গেল। কে দিতে পারে এমন গোলাপ? ছবি দেয়নি তো? অনেক দিন ধরে ছবি মিহির কে নানা ভাবে কিছু বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। মিহির না বোঝার ভান করে এড়িয়ে গিয়েছে। দুপুর বেলা দরজার ওপার থেকে একটা শব্দ শুনে মিহির সজাগ হলো। কপালে লাল টিপ পরে সাদা শাড়িতে ছবির সৌন্দর্য শত গুনে বেড়ে গেছে। সোজা মিহিরের সামনে দাড়িয়ে প্রশ্ন করলো দ্যাখতো মিহির বাবু আমাকে কেমন লাগছে? মুগ্ধ চোখে বলেলো খুব ভালো, স্বর্গের অপ্সরির মতো তোকে দেখাচ্ছে। মাটির দিকে তাকিয়ে ছবি মিহিরের প্রশংসা শুনতে ছিল। তারপর বললো মিহির বাবু গোলাপ ফুল দিলে কি হয়? ঝগড়া হয়, বলেই এক গাল হাসি দিয়ে নিরব ঘরের মধ্যে শব্দ তরঙ্গ ছড়িয়ে দিল। মিহির বাবু আজ ভালোবাসা দিবস, আজও কি চুপ থাকবে? ভালোবসবেনা তোমার ছবিকে ? আমার যে কোনো পথ খোলা নেই। বাবা আমার বিয়ে ঠিক করতে উঠে পড়ে লেগেছে। খুব বেশী দিন দেরী হবেনা। আমি যে অন্যের হয়ে যাবো। তবুও মিহির নিরব, কোনো কথার উত্তর দিতে পারলোনা।
5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
Bogdan Fuller
@bogdanfuller
মো: কাজিমুল ইসলাম
@kajimul
আয়েশা সিমা
@ayesha-sima
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan
Nahar moyna
@moyna
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan



ফিরে না যাক এই লালগোলাপ।