Profile Photo

Hafizur RahmanOffline

  • Hafizur-Rahman
  • Profile picture of Hafizur Rahman

    Hafizur Rahman

    5 years, 1 month ago

    ⎟⎜বৈশাখী প্রেয়সী⎟⎜
    ফটিক(হাফিজুর রহমান)
    অতঃপর চৈতের নীরসপনায়
    কালবোশেখীর আগমন;
    দমকা হাওয়ায় মেলিছে পুনরায়
    চিত্তের বদ্ধ বাতায়ন।

    শেষ বসন্তের উষ্ণ পরশে
    নয়ন জোড়া চাহে চারিপাশে
    ডেকে ওঠে ফের হদয় কাদম্বরী
    এল বুঝি প্রেয়সী চিত্তহারী।

    মন মানব আজি আহ্লাদে ভাসে
    ঢলে পড়ে যেন প্রেমের আবেশে
    পুষ্পের সাজে বাসর গড়ে
    চিত্তচোর আজি পশিবে ঘরে।

    লাজুক মনে ছোটে দরজার পানে
    ফটক মেলে চাহে অধীর নয়নে;
    প্রণয়ীর মুখ দেখেনা যে হায়!
    শুধু বোশেখী ঝড় চারিদিকটায়!!

    ✍️ফটিক(০৪.০৪.২০২১)

    7
    3 Comments
Skip to toolbar