তুলট | Halima Wahidi | Activity
"কেউ জানলো না,
কেউ দেখলো না,
এমনকি তুমিও টের পেলে না;
কী ভীষণ সংগোপনে,
এক বুক নীরবতা নিয়ে,
প্রতিটা মুহূর্ত আমি
তোমার নামে খরচ করে যাচ্ছি।"
​— হালিমা ওয়াহিদী
“কেউ জানলো না,
কেউ দেখলো না,
এমনকি তুমিও টের পেলে না;
কী ভীষণ সংগোপনে,
এক বুক নীরবতা নিয়ে,
প্রতিটা মুহূর্ত আমি
তোমার নামে খরচ করে যাচ্ছি।”
​— হালিমা ওয়াহিদী
কারো না কারো তো আপনি হবেনই,
দিনশেষে কারো না কারো গল্পে আপনার নামটা ঠিকই জড়িয়ে যাবে।
সেই গল্পটা যদি আমার হতো, 
তবে কার কী এমন ক্ষতি হতো?
আপনাকে পেয়ে গেলে কি, 
খুব বড় কোনো বিপর্যয় নেমে আসত?
কিংবা আপনার হাতটা যদি আমিই ধরতাম,
তবে কি পুরো বিশ্বে কোনো মহাযুদ্ধ লেগে যেত?
নাকি শত শত মানুষ অকালে প্রাণ হারাত?
পৃথিবীটা তো তেমনই চলত যেমনটা চলছে,
শুধু আমার এই ধূসর জগতটা একটু রঙিন হতো।
আপনি তো শেষমেশ কারো না কারো গন্তব্য হবেন ই,
তবে আমার এই অগোছালো পথটার শেষ সীমানায় আপনার দেখা পেলে
আকাশটা কি খুব বেশি ভারি হয়ে যেত?
আসলে ক্ষতি কিছুই হতো না;
শুধু আমার এই দীর্ঘ অপেক্ষার একটা সার্থকতা খুঁজে পাওয়া যেত।
আপনি তো অন্য কারো হবেনই জানি,
শুধু আফসোস....!!!
আমার হয়ে এই শূন্যতাটুকু ঘুচিয়ে দিলে
মহাবিশ্বের কোনো নিয়মই তো আর ভেঙে পড়ত না।
— হালিমা ওয়াহিদী
কারো না কারো তো আপনি হবেনই,
দিনশেষে কারো না কারো গল্পে আপনার নামটা ঠিকই জড়িয়ে যাবে।
সেই গল্পটা যদি আমার হতো,
তবে কার কী এমন ক্ষতি হতো?
আপনাকে পেয়ে গেলে কি,
খুব বড় কোনো বিপর্যয় নেমে আসত?
কিংবা আপনার হাতটা যদি আমিই ধরতাম,
তবে কি পুরো বিশ্বে কোনো মহাযুদ্ধ লেগে যেত?
নাকি শত শত মানুষ অকালে প্রাণ হারাত?
পৃথিবীটা তো তেমনই চলত যেম…Read More
মৃত্যু
হালিমা ওয়াহিদী 
আমরা প্রতিদিন আগামীকালের জন্য
কতশত সুনিপুণ পরিকল্পনা করি,
নতুন স্বপ্নের জাল বুনি পরম যত্নে।
অথচ আমাদের প্রতিটি নিঃশ্বাস
আমাদের অজান্তেই অলক্ষ্যে
ধীরে ধীরে মৃত্যুর দিকেই হেঁটে যায়।
​মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কিছুই নেই এই ভুবনে,
তবুও আমরা মোহের চাদর জড়িয়ে
এমনভাবে বুক ফুলিয়ে বেঁচে থাকি;
যেন জীবনের চেয়ে নিশ্চিত আর কিছু নেই!
​অবিরাম এই ছুটে চলা, এই অহংকার,
সবকিছু থমকে দাঁড়ায় একদিন।
শেষ শয্যায় নিঃসঙ্গ শুয়ে মানুষ যখন
তার শেষ হিসাবটা মেলাতে বসে,
ঠিক তখন, কেবল তখনই সে বুঝতে পারে;
জীবন আসলে কতখানি অনিশ্চিত,
আর  মৃত্যু কতখানি নিখুঁত!
মৃত্যু
হালিমা ওয়াহিদী
আমরা প্রতিদিন আগামীকালের জন্য
কতশত সুনিপুণ পরিকল্পনা করি,
নতুন স্বপ্নের জাল বুনি পরম যত্নে।
অথচ আমাদের প্রতিটি নিঃশ্বাস
আমাদের অজান্তেই অলক্ষ্যে
ধীরে ধীরে মৃত্যুর দিকেই হেঁটে যায়।
​মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কিছুই নেই এই ভুবনে,
তবুও আমরা মোহের চাদর জড়িয়ে
এমনভাবে বুক ফুলিয়ে বেঁচে থাকি;
যেন জীবনের চেয়ে নিশ্চ…Read More
যেই মেয়েটি নিজের চেনা আকাশ, 
চেনা উঠোন আর আজন্মের মায়া ছেড়ে
হুট করেই একদিন,   
তোমার জীবনে জড়িয়ে গেলো।
সে তো আর কেউ নয়, 
তোমার জীবনের সবচেয়ে বড় আমানত।
পরের বাড়ির মেয়ে বলে তাকে অবহেলা করো না,
তাকে বুকে জড়িয়ে রেখো পরম আদরে, খুব যত্নে।
রক্তের সম্পর্কের দোহাই দিয়ে, 
বাবা-মা কিংবা ভাই-বোনের কথায়
তার ওপর কোনো জুলুমের পাহাড় চাপিয়ে দিও না।
তুমি জীবিত থাকতে, 
তোমার বাড়ির কেউ যেন তাকে অপমান করার দুঃসাহস না পায়।
সে তো মানুষ, ভুলভ্রান্তি তারও হতে পারে;
যদি কখনো শাসনের প্রয়োজন হয়, 
তবে ঘরের দরজা বন্ধ করো,
চার দেয়ালের গোপনতায় তাকে বুঝিয়ে বলো অনুরাগে।
সবার সামনে তাকে ছোট করে,
 নিজের অহংকারকে বড় করো না।
মনে রেখো, 
জীবনের এই দীর্ঘ, 
ক্লান্তিকর নাট্যমঞ্চে
সবাই একে একে বিদায় নেয় কালের অমোঘ নিয়মে।
বাবা-মা, ভাই-বোন, পরম বন্ধু কিংবা পরম আত্মীয়
সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের বৃত্তে,
এমনকি নিজের ঔরসজাত সন্তানও একদিন প্রয়োজনের টানে তৈরি করে আলাদা পৃথিবী।
তখন চারপাশের শূন্যতায় কেবল ওই পরের বাড়ির মেয়েটিই রয়ে যায়।
তোমার হাজারো অবহেলা, 
রাগ আর উদাসীনতা সয়ে নিয়েও
সে তোমার শিয়রে বসে থাকে ক্লান্তিহীন,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখে শক্ত করে।
যে নারী নিজের সবটুকু বিলিয়ে দিয়ে,
 তোমার শেষ বয়সের ছায়া হলো,
তার মনে কষ্ট দিয়ে তুমি কোন জান্নাতের খোঁজ করো?
হয়তো এই কারণেই বিধাতা নিয়ম করেছেন, 
তার মুখের এক চিলতে হাসির সার্টিফিকেট ছাড়া,
তোমার জন্য জান্নাতের দরজাও সহজে খুলবে না।
-- হালিমা ওয়াহিদী
যেই মেয়েটি নিজের চেনা আকাশ,
চেনা উঠোন আর আজন্মের মায়া ছেড়ে
হুট করেই একদিন,
তোমার জীবনে জড়িয়ে গেলো।
সে তো আর কেউ নয়,
তোমার জীবনের সবচেয়ে বড় আমানত।
পরের বাড়ির মেয়ে বলে তাকে অবহেলা করো না,
তাকে বুকে জড়িয়ে রেখো পরম আদরে, খুব যত্নে।
রক্তের সম্পর্কের দোহাই দিয়ে,
বাবা-মা কিংবা ভাই-বোনের কথায়
তার ওপর কোনো জুলুমের পাহাড় চাপিয়ে দি…Read More