Profile Photo

Halima WahidiOffline

  • halimawahidi
  • Profile picture of Halima Wahidi

    Halima Wahidi

    • 5 months, 3 weeks ago

    যেই মেয়েটি নিজের চেনা আকাশ,
    চেনা উঠোন আর আজন্মের মায়া ছেড়ে
    হুট করেই একদিন,
    তোমার জীবনে জড়িয়ে গেলো।
    সে তো আর কেউ নয়,
    তোমার জীবনের সবচেয়ে বড় আমানত।

    পরের বাড়ির মেয়ে বলে তাকে অবহেলা করো না,
    তাকে বুকে জড়িয়ে রেখো পরম আদরে, খুব যত্নে।
    রক্তের সম্পর্কের দোহাই দিয়ে,
    বাবা-মা কিংবা ভাই-বোনের কথায়
    তার ওপর কোনো জুলুমের পাহাড় চাপিয়ে দিও না।

    তুমি জীবিত থাকতে,
    তোমার বাড়ির কেউ যেন তাকে অপমান করার দুঃসাহস না পায়।
    সে তো মানুষ, ভুলভ্রান্তি তারও হতে পারে;
    যদি কখনো শাসনের প্রয়োজন হয়,
    তবে ঘরের দরজা বন্ধ করো,
    চার দেয়ালের গোপনতায় তাকে বুঝিয়ে বলো অনুরাগে।
    সবার সামনে তাকে ছোট করে,
    নিজের অহংকারকে বড় করো না।

    মনে রেখো,
    জীবনের এই দীর্ঘ,
    ক্লান্তিকর নাট্যমঞ্চে
    সবাই একে একে বিদায় নেয় কালের অমোঘ নিয়মে।
    বাবা-মা, ভাই-বোন, পরম বন্ধু কিংবা পরম আত্মীয়
    সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের বৃত্তে,
    এমনকি নিজের ঔরসজাত সন্তানও একদিন প্রয়োজনের টানে তৈরি করে আলাদা পৃথিবী।

    তখন চারপাশের শূন্যতায় কেবল ওই পরের বাড়ির মেয়েটিই রয়ে যায়।
    তোমার হাজারো অবহেলা,
    রাগ আর উদাসীনতা সয়ে নিয়েও
    সে তোমার শিয়রে বসে থাকে ক্লান্তিহীন,
    জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখে শক্ত করে।

    যে নারী নিজের সবটুকু বিলিয়ে দিয়ে,
    তোমার শেষ বয়সের ছায়া হলো,
    তার মনে কষ্ট দিয়ে তুমি কোন জান্নাতের খোঁজ করো?
    হয়তো এই কারণেই বিধাতা নিয়ম করেছেন,
    তার মুখের এক চিলতে হাসির সার্টিফিকেট ছাড়া,
    তোমার জন্য জান্নাতের দরজাও সহজে খুলবে না।

    — হালিমা ওয়াহিদী

    2
    1 Comment
    • ‘তার মনে কষ্ট দিয়ে তুমি কোন জান্নাতের খোঁজ করো?’—এই একটি প্রশ্নই পুরো লেখার মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রতিটি ঘরে ঘরে এই বোধ তৈরি হওয়া দরকার।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Iftekhar Alam Tanim
@iftekhartanim
Profile Photo
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Profile Photo
Amrita Sardar
@amritasardar
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Ismail Mahmud
@ismailmahmud
Skip to toolbar