Profile Photo

Halima WahidiOffline

  • halimawahidi
  • Profile picture of Halima Wahidi

    Halima Wahidi

    • 4 months, 2 weeks ago

    কারো না কারো তো আপনি হবেনই,
    দিনশেষে কারো না কারো গল্পে আপনার নামটা ঠিকই জড়িয়ে যাবে।
    সেই গল্পটা যদি আমার হতো,
    তবে কার কী এমন ক্ষতি হতো?
    আপনাকে পেয়ে গেলে কি,
    খুব বড় কোনো বিপর্যয় নেমে আসত?

    কিংবা আপনার হাতটা যদি আমিই ধরতাম,
    তবে কি পুরো বিশ্বে কোনো মহাযুদ্ধ লেগে যেত?
    নাকি শত শত মানুষ অকালে প্রাণ হারাত?
    পৃথিবীটা তো তেমনই চলত যেমনটা চলছে,
    শুধু আমার এই ধূসর জগতটা একটু রঙিন হতো।

    আপনি তো শেষমেশ কারো না কারো গন্তব্য হবেন ই,
    তবে আমার এই অগোছালো পথটার শেষ সীমানায় আপনার দেখা পেলে
    আকাশটা কি খুব বেশি ভারি হয়ে যেত?

    আসলে ক্ষতি কিছুই হতো না;
    শুধু আমার এই দীর্ঘ অপেক্ষার একটা সার্থকতা খুঁজে পাওয়া যেত।
    আপনি তো অন্য কারো হবেনই জানি,
    শুধু আফসোস….!!!
    আমার হয়ে এই শূন্যতাটুকু ঘুচিয়ে দিলে
    মহাবিশ্বের কোনো নিয়মই তো আর ভেঙে পড়ত না।

    — হালিমা ওয়াহিদী

    3
    7 Comments

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Iftekhar Alam Tanim
@iftekhartanim
Profile Photo
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Profile Photo
Amrita Sardar
@amritasardar
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Ismail Mahmud
@ismailmahmud
Skip to toolbar