-
মৃত্যু
হালিমা ওয়াহিদী
আমরা প্রতিদিন আগামীকালের জন্য
কতশত সুনিপুণ পরিকল্পনা করি,
নতুন স্বপ্নের জাল বুনি পরম যত্নে।
অথচ আমাদের প্রতিটি নিঃশ্বাস
আমাদের অজান্তেই অলক্ষ্যে
ধীরে ধীরে মৃত্যুর দিকেই হেঁটে যায়।মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কিছুই নেই এই ভুবনে,
তবুও আমরা মোহের চাদর জড়িয়ে
এমনভাবে বুক ফুলিয়ে বেঁচে থাকি;
যেন জীবনের চেয়ে নিশ্চিত আর কিছু নেই!অবিরাম এই ছুটে চলা, এই অহংকার,
সবকিছু থমকে দাঁড়ায় একদিন।
শেষ শয্যায় নিঃসঙ্গ শুয়ে মানুষ যখন
তার শেষ হিসাবটা মেলাতে বসে,
ঠিক তখন, কেবল তখনই সে বুঝতে পারে;
জীবন আসলে কতখানি অনিশ্চিত,
আর মৃত্যু কতখানি নিখুঁত!
Friends
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Iftekhar Alam Tanim
@iftekhartanim
অভিমানী মন
@ovimanimon
মো: নাজমুল আখতার
@faith
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Amrita Sardar
@amritasardar
Mahmudul Hasan
@mahmudulhasan1
Ismail Mahmud
@ismailmahmud
