-
আজব শহর!
আহমেদ হানিফ।মানুষজনের শহরে আইজকা কথা বেচতে গেছি,
আজব পোশাকের কত্ত মানুষ!
ধর্মের মানুষ কর্মের মানুষ,
সৌখিন মানুষ-মূর্খ মানুষ আর অমানুষ।
দুচারি কথার পোটলার পসরা বসাইছি,
গালির দেখি ভারী চাহিদা,
শ্রব্য কথা কেউ খুজে নাই-অবিক্রিত পোটলাসমেত।
ভারী তাজ্জবের বিষয় দেখি!
এত গালি লাগবে কেনো?
রাজার গালি,মন্ত্রীর গালি,প্রজার গালি-
আজব গালি!
এই গালির কদর বেশি সুখ বিলাসে দুখ বিনাশে।
আজব মানুষ,আজব শহর,
প্রান্ত বদলে কথা বেচি।
জনেক দুই মানুষ আইসা বোবা গালি খোঁজে,
মহা মুশকিল বাবা এই গালিতো হুনি নাই,
করুণ চোখে তাকিয়ে কইলো-
মশায় আমরা ছোট জাত,এই জাতের কইতে নাই,
দুঃখ বিনাশে গালি দেই-বোবা গালি,
সমাজে আমগো শোষণ সর্বত্র,গালি দিয়াই বাঁইচ্চা আছি।
থাকলে কন?
না হয় অন্যত্র যাবো-বোবা গালিই লাগতো!
আজব শহরে গালির কদর বেশি,
সভ্যালয়ে আর রাস্তাঘাটে মেলা খদ্দর,
গালি বেচি আর গালি বুনি!
আজব শহরে বায়না আছে শতেক রকম গালির।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali



শহরগুলো সব বন হয়ে যাক। প্রীতি ও শুভেচ্ছা কবি সুন্দর কবিতাটির জন্য।