-
ছোট্ট গাড়িটা
আহমেদ হানিফজ্যামের শহরে আটকে আছি,
ক্লান্তিতে চোখের পাতা লেগে আসছে,
অসুখী মেঘের বুকফাটা আর্তনাদ-
বৃষ্টিতে এ শহর সয়লাব হবে।ছোট্ট গাড়িটা থেমে যায়,
প্রকাণ্ড পেশিবহুল যন্ত্রের চিৎকারে,
গতরাতের ঘুমহীনতা জ্বালাচ্ছে বড্ড বেশি-
চোখের পাতা খোলা রাখা দায়।সহসা গগনবিদারী চিৎকারে বৃষ্টির আগমন,
জরাজীর্ণ একখানা কাপড়ে,
ব্যর্থ চেষ্টায় অসফল-
শরীরটা ভিজে জবুথবু অবস্থা।ছোট্ট গাড়িটা দু’কদম চলে,
এখন ঘুমের লেশমাত্র নেই,
জরাজীর্ণ কাপড়ে নিজেকে ঢেকে রেখে-
জ্যামের শহরে মুখোমুখি যানজটে।অন্ধকার চারপাশে বিষন্নতা,
আকাশের গর্জনে ভয়ার্ত জনাকয়েক আমরা,
ছোট্ট গাড়িটা থেমে যায়-
বেরসিক যানজটে বৃষ্টির কি আসে।চার ঘন্টার অসহ্য যন্ত্রণার অবসান,
মেঠোপথ ধরে চলছে গাড়িটা,
দু’পাশের সারি সারি গাছ ভয়ানক দৃষ্টিতে-
ছোট্ট গাড়িতে দোয়ায় মশগুল আমরা।হালকা বৃষ্টিতে বাতাসকে সরিয়ে,
গন্তব্যে ছুটছে গাড়ি,
জ্যামের শহর থেকে ঢের ভালো-
বৃষ্টিও সুখকর এখানে।গাড়িটা শেষবারের মতো থামলো,
আত্মীয়ের হাঁক-ডাক,
ভয়ের অবসান শেষে বিজয়ের হাসি-
কত পথ পিছনে ফেলে এসেছি জানিনা।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


অসুখী মেঘের বুকফাটা আর্তনাদ-মেঘের গর্জনের এর চেয়ে ভালো উপমা আর কিছু মনে হয় না হতে পারে!