Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 9 months ago

    অবশেষে সুমতি!
    আহমেদ হানিফ।

    কথা না বলার বায়না করেছিলে,
    জল্পনা-কল্পনার অবশেষে ধরে নিয়েছিলাম-
    নিয়তি!
    তুমি ঠিক ভুলেই বসেছো-
    জীবাত্মা বাহ্যদৃশ্যে বহু ভূষণে সজ্জিত ছিলো,
    কিন্তু ভিতরের আমিতে কতই না হাহাকার!
    খেয়ে পরে ঠিকই বেঁচে ছিলাম,
    তবেই,বিজন প্রান্তরের মতো কূজনহীন।
    আমি ভালো থাকার মিথ্যে গল্প বুনেছি-
    তুমিহীন বা তোমার বুলি স্পর্শ কাঁদিয়েছে।
    আজ,
    কেন জানি খুব মনে পরেছিলো-
    হয়তো মিলনের বাঁশি বেজে উঠেছিলো,
    মনকাননে অপরূপা তোমাকে নিয়ে।
    সকাল হতে বারবার তোমার কথা ভাবা-
    নতুনের ইঙ্গিতে,
    তোমার পানে চেয়েছিলাম।
    জীবন বিনিময়ের শর্তে তুমি ঠিক ভুল করেছিলে-
    কতদিন কথা বলোনি,মনে করতে পারো?
    না!
    তুমি পারবেনা,বায়নাতো তোমারই ছিলো।
    আমি আশায় বুক বেঁধে ছিলাম,
    তুমি আসবে!
    হুম,
    আজি মিলনের সময় হয়েছে-
    তুমি এসেছো!
    কত গল্পের রসদ জুগিয়েছো?
    না বললে ক্ষতি নেই!
    তোমার তো সুমতি হয়েছে-
    কতদিন পরেই আজ কথা হলো।

    6
    2 Comments
Skip to toolbar