Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    5 years, 3 months ago

    আজও ভালোবাসি!
    আহমেদ হানিফ।

    বছর তিরিশ!
    মনে হয় দিন কয়েক,ঋতুবদল হয় হয় ভাব,
    শীতার্ত মানুষের মতোই জবুথুবু অবস্থা-
    প্রথম প্রসবকাল!
    কেরোসিনের বাতিটা নিবুনিবু করছে,
    দূরের পাড়া থেকে দাত্রী’র আগমন,
    অসহায়!
    ক্ষণিক পর পর অসহ্য চিৎকার-
    নামাজের ঘরে মায়ের অসহায় আর্জি,
    নাতি,বউ যেন বেঁচে ফিরে-খোদা দয়াময়।
    ঘন্টা দুই যন্ত্রণাক্লিষ্টে জর্জরিত হয়ে-
    নতুন প্রাণে জননীর প্রথম বলিদান।
    অভাবের সংসার,
    কত কিছুই কেনা হয়নি,দু’বেলার ভাত জুটেনা মাঝেমাঝে!!
    বেড়ার ঘরেতে আমার সুখের বসবাস-
    ভালোবাসায় আবেশিত প্রতিক্ষণ।
    আজো মনে পড়ে,
    কত বোকা বোকা আবদার,হাত শক্ত করে ধরে রাখা,
    ওগো,
    মরণের পরে তুমি ভুলিও না আমায়-
    কেয়ামত দিবসে খুজে নিও,
    আজ তিরিশ বছর পরে,
    ষাটোর্ধ বৃদ্ধার পাশে তুমি-
    ষোড়শী বালিকার ন্যায়-চঞ্চল,মনোহরা।
    যদি….
    আরো শতেক বসন্ত বেঁচে থাকার অনুমতি পেতাম-
    নতুন স্বপ্ন সাজাতাম মহাত্মা সৃজনে।
    আজো ভালোবাসি!
    তোমার জন্য চর্চিত কয়েক লাইন…
    চলে যাওয়ার নিমন্ত্রণে,
    মরণ দূতের সাড়ায় বাকহীন পরে রবো,
    তোমার পানে তাকিয়ে-
    অসহায় চোখের ভাষায়,
    বলবো,খুব ভালোবাসি আজও!
    খু্ব ভালোবাসি!!

    8
    3 Comments
    • ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়া এক অপূর্ব হাহাকার। তোমাকে কবি বানিয়ে দেবে। সুন্দর আবেগ। ধন্যবাদ।

    • “আরো শতেক বসন্ত বেঁচে থাকার অনুমতি পেতাম-
      নতুন স্বপ্ন সাজাতাম মহাত্মা সৃজনে।”😍 চমৎকার! পাঠকের ভালবাসা নেবেন।

    • চমৎকার লেখা

Skip to toolbar