Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    • 4 years, 9 months ago

    প্রয়াণে শিয়রে দাঁড়িও!
    আহমেদ হানিফ।

    শরীরটা বড্ড দূর্বল লাগছে আজ,
    কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি,
    মরণের ব্যামো বেঁধেছে বুঝেছি এই ক্ষণে-
    দেহটাকে ঘিরে দাঁড়িয়েছে স্বজনেরা।
    কথা বলানোর চেষ্টায় বারবার ব্যর্থ ডাক্তার-
    সকরুণ চাহনি জানান দিচ্ছে,
    সময় ফুরিয়ে এলো,
    মরণ দূত এই বুঝি এসে পড়ে।
    বহুদিনের পুরানো কথা মনে পড়ে,
    কত সুন্দর কাটিয়েছি দিন-
    কত কথা স্মৃতিপটে অমলিন,
    বাকশক্তি লোপে অনড় দেহটা চুপ।
    ওগো,
    তুমি আজ এত দূরে কেন?
    আড়ালে দাঁড়িয়ে কাঁদছো বুঝি-
    নিয়তিকে মেনে নিয়েছি আমি কই কাঁদছি নাতো।
    আমি বলতে পারছি না,
    অক্সিজেন বিনিময়ে বেঁচে থাকা হবে না,
    কাছে আসো প্রিয়,
    শিয়রে দাঁড়াও।
    বিবাহের পর থেকে কখনো একা হয়নি,
    আজ একা হওয়ার বার্তা এসেছে,
    খুব ভয় তোমার জন্যে ওগো,
    এই ভয়ে আছি তুমি থাকবে কিভাবে?
    কথা বলতে পারছিনা তাই বুঝি তুমি দূরে,
    কখনো ভাবিনি এই নিয়তি হবে,
    ওগো,
    একটু এদিকে এসো,ব্যর্থ ডাক্তার-
    প্রয়াণের স্বাদ পেতে যাচ্ছি।
    শেষ মিনতি ওগো প্রিয়,
    বোবা দেহটা যখন শেষ বারের মতো ঘরে ফিরবে,
    শিয়রে দাঁড়িও তুমি,
    মায়ার স্পর্শে ভুলিয়ে দিও যত অভিযোগ।

    6
    2 Comments
Skip to toolbar