তুলট | Himel Ahmed | Activity
ক্যালেন্ডারের পাতায় বিশেষ কিছুই নেই-
নেই পত্রিকা বা ম্যাগাজিনেও-
শহরের অলি গলিই বিশেষ টান -
 ফুরিয়ে গিয়েছে সেই কবেই।
উঠোনে আমনের ধান,
বিরহের আঙিনা বাড়িই জব্ধ গোলা,
বুনো প্রজাপতির নিঃসঙ্গ বিকেলে- 
আমাদের আর কিছুই নেই-
জলপিপি আসেনা এখানে- 
বেনেবউ লাল লজ্জায় গুটিয়ে নিয়েছে-
ডুমুরের ডালে বসন্তবৌরি কই?
ধলেশ্বরী বয়ে  যায় যেখানে-
রুপোলী কাঁচের মতন শিশির কণা ভোরের-
কাসাব্লাঙ্কা বা সামারকন্দ এখানে -
মলয়পবনেও খানিক স্বস্তি আর কই?
শেফালী ঝড়া উঠোনে খালি পা,
চালকুমড়োর ডালে যেক'টা বোকা পাখিরা-
ব্যথাতুর হৃদয়ের গান গায়-
সেখানেও আমাদের বিশেষ আর কিছুই নেই-
আমবেগুনের মাঠ ধরে -
যে প্রবীন হেঁটে  বহুদূর যায়-
যে ঢিলে চামড়ায় -
ভোমর চাতকের জাতক রঙ গুলো ফুটে উঠে-
আরো গাঢ় থেকে গাঢ়-
যে নবীনতম কিশোরী  প্রহেলিকা পহেলায়- 
শাড়ি গুটিয়ে হাঁটতে শিখে-
ওখানে আমাদের বিশেষ টান আর কই? 
বুকের ভিতরে এক গভীর ক্ষত-
শতাব্দীর পুরোনো জীর্ণশীর্ণ 
হাওয়া বদলে আমরা এখন প্রায় অভ্যস্ত-
সম্ভবত আমাদের কথা ফুরিয়ে গিয়েছে-
দিন ফুরানোর মত - 
মাস ফুরানোর মত- 
বছর ফুরানোর মত-
ক্যালেন্ডারের পাতায় বিশেষ কিছুই নেই-
নেই পত্রিকা বা ম্যাগাজিনেও-
শহরের অলি গলিই বিশেষ টান –
 ফুরিয়ে গিয়েছে সেই কবেই।
উঠোনে আমনের ধান,
বিরহের আঙিনা বাড়িই জব্ধ গোলা,
বুনো প্রজাপতির নিঃসঙ্গ বিকেলে-
আমাদের আর কিছুই নেই-
জলপিপি আসেনা এখানে-
বেনেবউ লাল লজ্জায় গুটিয়ে নিয়েছে-
ডুমুরের ডালে বসন্তবৌরি কই?
ধলেশ্বরী বয়ে  যায় যেখানে-
রু…Read More
Himel Ahmed changed their profile picture
পুরান ঢাকা
আমাদের আবার দেখা হোক এ শহরে যেখানে-
বুক ধুকপুক ভীষণ অসুখ তোমাকে নিয়ে-
লালবাগ কেল্লার দেয়ালে ঘুমায় মোগল ইতিহাস,  
আহসান মঞ্জিলের গম্বুজে লাগে বিকেলের বাতাস।  
শাঁখারিবাজার এরপর তাঁতিবাজারে জরির বাহার, 
নাজিরাবাজারে ইফতারির লাইন সন্ধ্যের আযান।
চকবাজারের বিশাল হাড়ি চক-ই-খাজা দেওয়ানের খুশবু,  
বংশালের নেহারি-পায়া, মিটফোর্ডে সাদা এপ্রোনের জাহাজ যুদ্ধ।  
সদরঘাটে লঞ্চের ভেঁপু বুড়িগঙ্গায় পাল তোলা নাও,  
বেচারাম দেউড়ি সূত্রাপুর ঘুরে ওয়ারী তে যাও।
ইসলামপুরের কাপড় চাঁদনীঘাটের নীলক্ষেত পুরনো বই,  
রায়সাহেব বাজারে আড্ডা গেন্ডারিয়ায় গলির খই।  
লক্ষ্মীবাজারের বাড়ি পাটুয়াটুলির সোনার দোকান,  
উর্দু রোডে  উর্দু কবিতা ফরাশগঞ্জে  মালার ঘ্রাণ।
হাজারীবাগের  চামড়া নিমতলির কাচ্চির গরম ধোঁয়া
কোতোয়ালির থানা বাংলাবাজারে অভিমানী মায়া।  
নবাবপুরে তার-যন্ত্র গুলিস্তানে মানুষের ঢল,  
বাবুবাজারে ব্রিজ কাঁপে পাতলাখান লেনে মনের বল।
জিনজিরা পার হয়ে কেরানীগঞ্জের আকাশ,  
আজিমপুর চুপচাপ শহীদ মিনারে রক্তের সুবাস।  
তাঁতিবাজার শ্যামবাজার মৌলভীবাজার সব একাকার , 
পুরান ঢাকার প্রতিটা ইটে লেখা প্রেম আর চিৎকার।
পুরান ঢাকা মানে বিরিয়ানি বাখরখানি আর চা , 
নাজিরা থেকে চক পর্যন্ত রাত জাগা কাঞ্চন কণিকা। 
পুরান ঢাকা মানে নকশা করা বাড়ি গলির অলিগলি,  
আমাদের ফির দাপিয়ে বেড়া হোক প্রিয় তোমার এই শহরতলী।
পুরান ঢাকা
আমাদের আবার দেখা হোক এ শহরে যেখানে-
বুক ধুকপুক ভীষণ অসুখ তোমাকে নিয়ে-
লালবাগ কেল্লার দেয়ালে ঘুমায় মোগল ইতিহাস,
আহসান মঞ্জিলের গম্বুজে লাগে বিকেলের বাতাস।
শাঁখারিবাজার এরপর তাঁতিবাজারে জরির বাহার,
নাজিরাবাজারে ইফতারির লাইন সন্ধ্যের আযান।
চকবাজারের বিশাল হাড়ি চক-ই-খাজা দেওয়ানের খুশবু,
বংশালের নেহারি-পায়া, মিটফোর…Read More
প্রিয় অর্পণাদি, 
অপ্রতুলকে কখনো আমি ভাঁড়ের গল্পকার ভাবিনি।ও যা একটু বেশিই কথা বলে।মানুষ বোবা প্রাণী ত আর নয়।কেউ কেউ কথা  বলতে ভীষণ ভালোবাসে।অপ্রতুলও ওমন এক ছেলে।
জানো অর্পনাদি ওর বাবা নেই,একটা মাত্র বোন,মা'টাও অসুখে ধুকছে বিছানাগতপ্রায়।সন্যাসী বারোমাসি ধূসর কালো মেঘ, ওর টিনের চালে গোঁৎ মেরে বসে আছে, একেবারে ধ্বজাধারী সৈনিকের মতন।
সেদিন বর্ষার ঝুম বিকেলে ওর বাড়ি যাচ্ছি।পিচগলা ধুয়ে যাওয়া স্বচ্ছ হরিণের দেহের মতন পথঘাট।ছাতিতে বৃষ্টি যেন খই ভেজে চলছে একনাগাড়ে। জরাজীর্ণ হাড় জিরজিরে ও বাড়িটির রঙচটা দেয়াল, বৃষ্টির পানিতে ভিযে দৈব হাতির তৈলচিত্র হয়েছে।অপ্রতুলের বোন মিনুলী আমাকে কখনো দেখেনি।নাম বলাতে ব্যতিব্যস্ত হয়েছে।বুঝলাম অপ্রতুল আমাকে নিয়ে বিস্তর গল্প শুনিয়েছে ওকে।দাদা দাদা করছে,দাদা শব্দটির গুরু দায়িত্ব সুবিশাল।অপ্রতুল শহরের কি এক কাজে বাহিরে গেছে,মিনুলি ব্যস্ত হয়ে চা বানাতে গেলে আমি পরম সামর্থ্য ও শক্তিটুকু সঞ্চারিত করে একটা টাকার খাম টেবিলে রেখে ও বাড়ি থেকে বেরিয়ে আসলাম।মনে হচ্ছিলো,জানালা থেকে মিনুলি ডাকছে,দাদা ও দাদা আমি না শোনার ভাণ করে হেঁটে চলছি পরম বাস্তবতার জাদু বিদ্যের এ শহরের স্বস্তার কোন এক গলি পথ দিয়ে।
ইতি 
নরেন ভট্টাচার্য
প্রিয় অর্পণাদি, 
আমি অপ…Read More