Profile Photo

Himel AhmedOffline

  • himelahmed
  • Profile picture of Himel Ahmed

    Himel Ahmed

    • 1 month, 2 weeks ago

    ক্যালেন্ডারের পাতায় বিশেষ কিছুই নেই-
    নেই পত্রিকা বা ম্যাগাজিনেও-
    শহরের অলি গলিই বিশেষ টান –
    ফুরিয়ে গিয়েছে সেই কবেই।
    উঠোনে আমনের ধান,
    বিরহের আঙিনা বাড়িই জব্ধ গোলা,
    বুনো প্রজাপতির নিঃসঙ্গ বিকেলে-
    আমাদের আর কিছুই নেই-
    জলপিপি আসেনা এখানে-
    বেনেবউ লাল লজ্জায় গুটিয়ে নিয়েছে-
    ডুমুরের ডালে বসন্তবৌরি কই?

    ধলেশ্বরী বয়ে যায় যেখানে-
    রুপোলী কাঁচের মতন শিশির কণা ভোরের-
    কাসাব্লাঙ্কা বা সামারকন্দ এখানে –
    মলয়পবনেও খানিক স্বস্তি আর কই?

    শেফালী ঝড়া উঠোনে খালি পা,
    চালকুমড়োর ডালে যেক’টা বোকা পাখিরা-
    ব্যথাতুর হৃদয়ের গান গায়-
    সেখানেও আমাদের বিশেষ আর কিছুই নেই-
    আমবেগুনের মাঠ ধরে –
    যে প্রবীন হেঁটে বহুদূর যায়-
    যে ঢিলে চামড়ায় –
    ভোমর চাতকের জাতক রঙ গুলো ফুটে উঠে-
    আরো গাঢ় থেকে গাঢ়-
    যে নবীনতম কিশোরী প্রহেলিকা পহেলায়-
    শাড়ি গুটিয়ে হাঁটতে শিখে-
    ওখানে আমাদের বিশেষ টান আর কই?

    বুকের ভিতরে এক গভীর ক্ষত-
    শতাব্দীর পুরোনো জীর্ণশীর্ণ
    হাওয়া বদলে আমরা এখন প্রায় অভ্যস্ত-
    সম্ভবত আমাদের কথা ফুরিয়ে গিয়েছে-
    দিন ফুরানোর মত –
    মাস ফুরানোর মত-
    বছর ফুরানোর মত-

    2
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, খুব সুন্দর করে বিষণ্ণতাগুলো ফুটিয়ে তুলেছেন। গ্রামের প্রতি এই টান আর বর্তমান সময়ের বাস্তবতাগুলো খুব গভীর ভাবে মনে দাগ কেটে গেল। আপনার লেখা পড়ার সময় বারবার মনে হচ্ছিল যেন আমারই মনের কথাগুলো আপনি গুছিয়ে লিখেছেন।

    • কথামালা আর সাজতে চায়না এখন নিরবতা সঙ্গী এখন।

    • Himel Ahmed, “রুপোলী কাঁচের মতন শিশির কণা ভোরের” লাইনটি পড়তে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটি ভোরের প্রকৃতিকে এক অপূর্ব স্নিগ্ধতায় চোখের সামনে ফুটিয়ে তোলে। এই বিষাদমাখা অনুভূতির বহিঃপ্রকাশে আপনি চাইলে প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের মনের অমিলগুলো নিয়ে আরও কিছু শব্দ যোগ করার কথা ভাবতে পারেন। আপনার লেখনীর এই গভীর আবেগ পাঠকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস, তাই আপনি নিয়মিত লিখে যান।

Friends

Profile Photo
শাহরিয়ার সাওম
@shahriarsaum760gmail-com
Profile Photo
Mahdia Rashid
@mahdiarashid
Profile Photo
Kazi Adam
@kaziadam
Profile Photo
usiiin 2002
@usiiin2002
Profile Photo
রুবেল দে
@alexrubel630
Profile Photo
jakatul islam
@jakatulislam
Profile Photo
shoumenkumar paul
@shoumenkumarpaul
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Drako Shajib
@drako
Skip to toolbar