তুলট | হেমায়েত হোসেন হিমু | Activity
সময়ের খরায় রাষ্ট্রের মুখ
হেমায়েত হোসেন হিমু
খরার মৌসুমে নিঃসঙ্গ নদী যেমন হঠাৎ 
উন্মত্ত হয়ে কূল ছাপায়, তেমনি মানুষের বুকেও 
জমে ওঠে দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ
রাষ্ট্র তখন বৃষ্টির প্রতিশ্রুতি দেয়,
কিন্তু মাটিতে নামে শুধু ধুলোর অস্থিরতা।
আমরা বহুদিন অশ্রুজলে ভিজেছি,
তবু কেন রাস্তায় এত অনাহার, এত শূন্যতা—
তার উত্তর খুঁজে পাই না কোথাও।
ক্ষমতার ঢেউ প্রতিদিন সামনে ছুটে যায়,
আর ফুটে ওঠা স্বপ্নগুলো ঝরে পড়ে অবহেলায়।
রাতজাগা শহরের চোখে জমে থাকে প্রহরে প্রহরে 
অমানিশার ক্লান্তি, দিবসের লাল-সবুজ পতাকা ওড়ে, 
কিন্তু নিরন্ন মানুষের ঘরে আলো পৌঁছায় না।
যাদের মাথার ওপর একটি নিরাপদ ছাদ নেই,
যাদের জন্য কোনো বেলকনি নেই কিংবা 
নীল আকাশ বরাদ্দ নয়, তাদের দুঃখই রাষ্ট্রের দেয়ালে 
নীরব পোস্টার হয়ে ঝুলে থাকে।
অহংকারের উত্তরীয় উড়িয়ে নেতারা ভাষণ দেয়,
আর সময়— বাড়ন্ত ঘড়ির কাঁটার মতো
নির্দয়ভাবে মানুষকে ঠেলে দেয় আরও অনিশ্চয়তার দিকে।
সময়ের খরায় রাষ্ট্রের মুখ
হেমায়েত হোসেন হিমু
খরার মৌসুমে নিঃসঙ্গ নদী যেমন হঠাৎ
উন্মত্ত হয়ে কূল ছাপায়, তেমনি মানুষের বুকেও
জমে ওঠে দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ
রাষ্ট্র তখন বৃষ্টির প্রতিশ্রুতি দেয়,
কিন্তু মাটিতে নামে শুধু ধুলোর অস্থিরতা।
আমরা বহুদিন অশ্রুজলে ভিজেছি,
তবু কেন রাস্তায় এত অনাহার, এত শূন্যতা…Read More
চুনসুরকির অট্টালিকায় প্রেম!
- হেমায়েত হোসেন হিমু
ইচ্ছেগুলো ধুলোয় মিশে গেলে কে যেন নিঃশব্দে
গেয়েছিল ইচ্ছে দেবতার গান, আর
সেই গানের কস্তুরীঘ্রাণ আজও ভেসে আসে
ভাঙা প্রাসাদের করিডোর পেরিয়ে|
আমি দেয়ালে দেয়ালে খুঁজি তাকে—
কোনো এক হারিয়ে যাওয়া জমিদার নন্দিনীকে, 
যে একদিন হাসির ফুলঝুরি ছড়িয়ে বাগানজুড়ে
ফুটিয়েছিল নতুন কুঁড়ির প্রেম|
তার পায়ের নূপুরে ˆচত্রের অলস দুপুরে বেজেছিল
রিনিঝিনি সুর, কখনো সুরে, কখনো বেসুরে,
তবু হৃদয়ের গভীরে তা হয়ে আছে অনন্ত সংগীত|
মদিরা আড্ডার ভিড়ে মন্দিরার তাল হারিয়ে গেলে
নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়েছিল প্রাসাদের দেয়ালের ওপারে?
নাটমহলের গোপন কুঠুরিতে আজও যেন জমে আছে
কারও দীর্ঘশ্বাস, অব্যক্ত প্রেম, গোপন কান্না|
পলেস্তারা খসে পড়া ইঁটের ভাঁজে ভাঁজে ছুঁয়ে দেখি
এক নারীর লুকানো বেদনা, যে হয়তো ভালোবেসেও
শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছিল কোনো জ্যোৎস্না রাতে
কিংবা গভীর অমাবস্যায় হেঁটেছিল কারো বুকের পাঁজরে
সঙ্গে ছিল পাহাড়ি জলপ্রপাতের মতো উচ্ছ্বাসী প্রেম|
তার আহত পায়ের নূপুরে বেজেছিল রুনুক-ঝুনুক
অভিমানে সেই সুরে কেঁপে উঠেছিল নিঝুম তারাভরা রাত|
আজও কান পেতে থাকি চুনসুরকির অট্টালিকার দিকে
যদি শুনতে পাই তার ফেলে যাওয়া মায়াভরা পদধ্বনি|
হারিয়ে যাওয়া সেই প্রেমিকার গন্ধ মিশে আছে বাতাসে
ভাঙা জানালায়, ধুলো জমা বারান্দায়|
কামনা এসে আত্মার চারপাশে এমনভাবে জড়িয়ে ধরে,
যেন বহু জন্মের কোনো অদৃশ্য বন্ধন ফিরে এসেছে|
আমি অনুভব করি, কোনো এক অসমাপ্ত প্রেম 
এখনো দেয়ালের ভেতরে নিঃশ্বাস নেয়|
দূর দিগন্তে তার চোখে হয়তো ছিল বর্ষার মেঘ
ঠোঁটে ছিল কদমফুলের গোপন সুবাস|
ˆশশবের মেঠোপথে যে মানুষটি তাকে ভালোবেসেছিল,
সে হয়তো আজও ফিরে আসে স্মৃতির ছায়া হয়ে|
পুরোনো অট্টালিকার প্রতিটি ফাটল যেন একটি ইতিহাস
তাদের নীরব প্রেমপত্র হয়ে বেঁচে আছে যুগ-যুগান্তর
আমি সেই হারানো সুর খুঁজে ফিরি নিমগ্নতার ভেতর
যেখানে প্রেম মানেই ধ্বংসের মাঝেও অমর হয়ে থাকা|
আর প্রতিটি নিশীথ রাতে মনে হয়, সেই নূপুরের শব্দ
এখনো হৃদয়ের ভাঙা দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে|
চুনসুরকির অট্টালিকায় প্রেম!
– হেমায়েত হোসেন হিমু
ইচ্ছেগুলো ধুলোয় মিশে গেলে কে যেন নিঃশব্দে
গেয়েছিল ইচ্ছে দেবতার গান, আর
সেই গানের কস্তুরীঘ্রাণ আজও ভেসে আসে
ভাঙা প্রাসাদের করিডোর পেরিয়ে|
আমি দেয়ালে দেয়ালে খুঁজি তাকে—
কোনো এক হারিয়ে যাওয়া জমিদার নন্দিনীকে,
যে একদিন হাসির ফুলঝুরি ছড়িয়ে বাগানজুড়ে
ফুটিয়েছিল নতুন কুঁড়ির প্রেম|
তার পায়ের নূপুরে…Read More
অতীত-বিস্মৃতি  
-হেমায়েত হোসেন হিমু
খুঁজে তো পাইনি নিমগ্নতা কোনদিন তোমার মাঝে
অথচ ভেঙে পড়া সম্পর্ক পুনরুদ্ধারে কেন বৃথা চেষ্টা
কেন অপ্রাসঙ্গিক পাঠ-পরিকল্পনা সকাল-সন্ধ্যা
আকন্ঠ বন্দনায় সাড়ে তিন বছরের বিস্মৃতি
বুক পকেটে শুকাতে শুকাতে গন্ধহীন, বিবর্ণ হলে
মেঘের দেশে পাখি-মন উড়ো পরিব্যাপ্ত অন্ধকারে
হাতড়ে বেড়াও কি নিভৃতে, নির্জন কার্ণিশে—
কি কি ভুল ছিলো স্পর্শের কাতরতায়, জানো কি আফ্রোদিতি?
আমাদের ফেলে আসা পদচ্ছাপ মিলিয়েছে ধূলোয়
অতীতের অসমাপ্ত কথকতা হারিয়েছে ইথারে
শৈশব স্বপ্নের ডালপালা মৃত্যু নিদ্রায় নিমগ্ন
শুধু স্বপ্নের মাঝে পরিত্যক্ত-পরিশ্রান্ত সময়ে
অতীত চর্বিত-চর্বণ, একটু বেশী উম্মাদনা
ব্যর্থ ভবিষ্যতের ভুল প্রতিশ্রুতির ফলঝুড়ি
অস্পষ্ট কুয়াশাচ্ছতায় অর্থহীন মনে হয় দূর নীলিমায়|
দুঃসময়ের হাহাকারে জানি না মুক্তি কতদূর—
শুনশান নিরবতায় কতটা অমীয় তৃপ্তি দেবে উপহার
বার্ধক্য ছোঁয়া কথোপকথনে জাগে অজানা আতঙ্ক
আর নিভৃত অনুষঙ্গে রাখো ম্রিয়মান অন্য সবাইকে|
একই শব্দ, একই কথার শ্যাওলা-রহস্য ছড়ানো
তন্দ্রাচ্ছন্ন থেকে আর কতো ভনিতা পশ্চাৎগামী সময়ে
নিজের মাঝে নিমজ্জিত নিজেকে খুঁজে খুঁজে অহর্ণিশ 
পেলে কি মুক্তির স্বাদ, উড়বে কি শান্তির কপোত?
অতীত-স্মৃতিতে সমূহ স্বত্তা হারাই অনূদিত চিত্রকল্পে|
অতীত-বিস্মৃতি
-হেমায়েত হোসেন হিমু
খুঁজে তো পাইনি নিমগ্নতা কোনদিন তোমার মাঝে
অথচ ভেঙে পড়া সম্পর্ক পুনরুদ্ধারে কেন বৃথা চেষ্টা
কেন অপ্রাসঙ্গিক পাঠ-পরিকল্পনা সকাল-সন্ধ্যা
আকন্ঠ বন্দনায় সাড়ে তিন বছরের বিস্মৃতি
বুক পকেটে শুকাতে শুকাতে গন্ধহীন, বিবর্ণ হলে
মেঘের দেশে পাখি-মন উড়ো পরিব্যাপ্ত অন্ধকারে
হাতড়ে বেড়াও কি…Read More
একাকীত্ব জীবন
-হেমায়েত হোসেন হিমু
রাতের আবছা ছায়ার মতো আজো নিঃসঙ্গ, একাকী
না পাওয়ার গল্পের খসড়া জমে হৃদয়ের ব্যালকনিতে
নিজস্ব একাকীত্বে, ইত্যকার না পোষানো প্রাত্যহিক
ব্যক্তিগত খুঁটিনাটি কথামালা ঝরে যায় কবিতায়।
একাকীত্ব আমাকে কী আশ্চর্য নিয়ে যায় দিগন্তে
শ্যাওলা জমা ইট-কাঠের প্রাচীন ঘরে বন্দি থেকে
ছুটেছুটে ক্লান্ত প্রাণ আমার কি যে চায় সঙ্গোপনে
লতাপাতার চরাচরে ভেসে যাওয়া পূর্ণিমা আলোয়
পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলে শীতের শীর্ণ নদী
যেন নদী ফিরে পাবে যৌবন আসন্ন বর্ষায় অশ্রুসিক্ত
সে নদীর উদাম দেহে বৃক্ষের ভাষায় ভেঙে পরে বোধ!
মানুষের সম্পর্ক যে শুধু মানুষের সাথেই নয়
নিঃসঙ্গতায় হই পাখি কিংবা একাকী ঘাসফড়িং
উঠোনের কচুপাতা, পশ্চিমে ঢলে পড়া রক্তসূর্য
বৃষ্টির বন্ধুরা কানাকানি করে নির্জন চিলেকোঠায়
এদের সবাই তো ঝুলে থাকে একাকীত্ব দুপুর- বিকেলে
ব্ল্যাকবোর্ডে চক খড়ির আঁচড়ে আঁকি প্রিয়তমার মুখ।
সাদা-কালো একাকীত্ব জীবন কারও মনে হতে পারে
নিস্ফলা জলাভূমি; অথবা পাথর চাপা সাদা ঘাস-
পুঁজিবাজারে পণ্যের বয়ানে বিভক্ত ক্রান্তিকালের মানুষ
শুন্যতারে দেয় অমরতা, দেয় বাহুল্য বিরহ দহন
নক্ষত্রের ডানায় ছুঁয়ে থাকা নির্দয় নিবাস, একাকী ক্ষণে।
একাকীত্ব জীবন
-হেমায়েত হোসেন হিমু
রাতের আবছা ছায়ার মতো আজো নিঃসঙ্গ, একাকী
না পাওয়ার গল্পের খসড়া জমে হৃদয়ের ব্যালকনিতে
নিজস্ব একাকীত্বে, ইত্যকার না পোষানো প্রাত্যহিক
ব্যক্তিগত খুঁটিনাটি কথামালা ঝরে যায় কবিতায়।
একাকীত্ব আমাকে কী আশ্চর্য নিয়ে যায় দিগন্তে
শ্যাওলা জমা ইট-কাঠের প্রাচীন ঘরে বন্দি থেকে
ছুটেছুটে ক্লান্ত প্রাণ আমার…Read More
ঈশ্বরের মানচিত্র
- হেমায়েত হোসেন হিমু
ফিলিস্তিনের পথে আমি এক ঈশ্বরের মানচিত্র আঁকি,
ভাঙা নীরবতায় প্রার্থনার মতো নতজানু হয়ে
তাঁকে বলি— অতৃপ্ত হৃদয়ে শান্তি বর্ষিত হোক
শান্তি বর্ষিত হোক গাজা উপতক্যার শিশুটির জন্য
তোমার বহু কিছু করার ছিলো... কিন্তু পারোনি।
শুকনো চরায় বসে থাকা এক মাঝির জন্য
দিগন্তব্যাপী একটা নদী বয়ে আনার কথা ছিলো,
যেন সে আবার বৈঠা তুলে গাইতে পারে জীবনের গান।
চোখের পাতায় ভৈরবী সুর এঁকে প্রিয় নারীর জন্য
নিজস্ব দরজায় নরম ভোরের টোকা দেয়ার ছিলো,
দশ আঙুলে সাহস গেঁথে সবুজ শ্যামলিমায়
দেবদূতের জানালায় খুলে দেবার ছিলো আলোর রাস্তা।
তৃণের ডগায় জমে থাকা বিষণ্ন কুয়াশার জল
কিংবা স্নানের জল- সেই জল ছুঁয়ে, স্বপ্নের শার্শিতে
সাজঘরের আড়াল থেকে দূর দিগন্তের সীমানায়
সব রং-তুলি উন্মোচনের ছিলো প্রতিজ্ঞা আমার।
এখন আমি শুধু এক ঈশ্বরের মানচিত্র আঁকি,
চলে যাওয়ার আগে; কিংবা দেহত্যাগের পূর্বে
তাঁর পায়ে রেখে যেতে চাই আমার সকরুণ মিনতি-
আর যা কিছু পারিনি তার নিখুঁত একটি ফর্দ।
ক্ষুধার্ত শিশুটির জন্য এক টুকরো রুটি পাঠাতে পারিনি
অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে পশ্চিম সীমান্তে
কাঁটাতারের বেড়া পেরিয়ে এ দুঃসংবাদ আনলেও ইথার
আমি সেখানে পৌঁছতে পারিনি মানবতা নিয়ে
পারিনি দিতে কোন অভিযোগ তোমার এজলাসে।
অনেক কিছুই করার ছিল মাটির পৃথিবীতে মাটির মানুষের
কিন্তু আমি কিছুই করতে পারিনি মৃত শিশুটির জন্যে
আমি হয়তো মানুষ নই; তাই আঁকি ঈশ্বরের মানচিত্র।
ঈশ্বরের মানচিত্র
– হেমায়েত হোসেন হিমু
ফিলিস্তিনের পথে আমি এক ঈশ্বরের মানচিত্র আঁকি,
ভাঙা নীরবতায় প্রার্থনার মতো নতজানু হয়ে
তাঁকে বলি— অতৃপ্ত হৃদয়ে শান্তি বর্ষিত হোক
শান্তি বর্ষিত হোক গাজা উপতক্যার শিশুটির জন্য
তোমার বহু কিছু করার ছিলো… কিন্তু পারোনি।
শুকনো চরায় বসে থাকা এক মাঝির জন্য
দিগন্তব্যাপী একটা নদী…Read More
হেমায়েত হোসেন হিমু changed their profile picture