-
ঈশ্বরের মানচিত্র
– হেমায়েত হোসেন হিমু
ফিলিস্তিনের পথে আমি এক ঈশ্বরের মানচিত্র আঁকি,
ভাঙা নীরবতায় প্রার্থনার মতো নতজানু হয়ে
তাঁকে বলি— অতৃপ্ত হৃদয়ে শান্তি বর্ষিত হোক
শান্তি বর্ষিত হোক গাজা উপতক্যার শিশুটির জন্য
তোমার বহু কিছু করার ছিলো… কিন্তু পারোনি।শুকনো চরায় বসে থাকা এক মাঝির জন্য
দিগন্তব্যাপী একটা নদী বয়ে আনার কথা ছিলো,
যেন সে আবার বৈঠা তুলে গাইতে পারে জীবনের গান।চোখের পাতায় ভৈরবী সুর এঁকে প্রিয় নারীর জন্য
নিজস্ব দরজায় নরম ভোরের টোকা দেয়ার ছিলো,
দশ আঙুলে সাহস গেঁথে সবুজ শ্যামলিমায়
দেবদূতের জানালায় খুলে দেবার ছিলো আলোর রাস্তা।তৃণের ডগায় জমে থাকা বিষণ্ন কুয়াশার জল
কিংবা স্নানের জল- সেই জল ছুঁয়ে, স্বপ্নের শার্শিতে
সাজঘরের আড়াল থেকে দূর দিগন্তের সীমানায়
সব রং-তুলি উন্মোচনের ছিলো প্রতিজ্ঞা আমার।এখন আমি শুধু এক ঈশ্বরের মানচিত্র আঁকি,
চলে যাওয়ার আগে; কিংবা দেহত্যাগের পূর্বে
তাঁর পায়ে রেখে যেতে চাই আমার সকরুণ মিনতি-
আর যা কিছু পারিনি তার নিখুঁত একটি ফর্দ।ক্ষুধার্ত শিশুটির জন্য এক টুকরো রুটি পাঠাতে পারিনি
অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে পশ্চিম সীমান্তে
কাঁটাতারের বেড়া পেরিয়ে এ দুঃসংবাদ আনলেও ইথার
আমি সেখানে পৌঁছতে পারিনি মানবতা নিয়ে
পারিনি দিতে কোন অভিযোগ তোমার এজলাসে।অনেক কিছুই করার ছিল মাটির পৃথিবীতে মাটির মানুষের
কিন্তু আমি কিছুই করতে পারিনি মৃত শিশুটির জন্যে
আমি হয়তো মানুষ নই; তাই আঁকি ঈশ্বরের মানচিত্র।2 Comments
Friends
মোনা মাহমুদ
@monamahmud
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahida Khanam
@nahidakhanam
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Jiban Hasan
@jibanhasan
Daliya Begum
@daliyabegum
Pragya
@pragya
Sharmin Jahan
@sharminjahan

কবিতাটি পড়ার পর নিজেকে অপরাধী মনে হচ্ছে।