Profile Photo

Hossain Ahmad KhanOffline

  • @hossain
  • Profile picture of Hossain Ahmad Khan

    Hossain Ahmad Khan

    5 years ago

    ডায়েরি: স্মৃতির দর্পণ

    মানুষের পুরোটা জীবন জুড়েই স্মৃতির আনাগোনা ৷ সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, জয়-পরাজয়ের স্মৃতি, সফলতা ও ব্যর্থতার স্মৃতি ৷ যেন স্মৃতির প্রবহমান ঝর্ণাধারা!
    মানুষের এই স্মৃতি পরবর্তী সময়ে মানুষকে অনেক কিছু শেখায় ৷ সুখ বিলাতে শেখায় ৷ কষ্টে ধৈর্য ধারণ করতে শেখায় ৷ আরও শেখায় ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে ৷ কিন্তু মানুষ তার জীবনের সব স্মৃতিকে স্মরণে রাখতে পারে না ৷ ফলে তার জীবনে একই ভুল দ্বিতীয়বার ঘটতে দেখা যায় ৷ এই স্মৃতিকে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে ডায়েরি ৷ ডায়রির পাতায় পাতায় স্মৃতিকে সংরক্ষণ করা যায় অতি সহজে, সযত্নে ৷

    ডায়েরির এক একটি পাতা যেন স্মৃতির এক একটি দর্পণ! দর্পণের সামনে দাঁড়ালে যেমন তাতে মানুষের চেহারা ভেসে উঠে তেমনি ডায়েরির পাতাতেও যেন ভেসে উঠে অতীত স্মৃতির মায়াময় চিত্র ৷

    নবীন লিখিয়েদের মুখে প্রায়ই অভিযোগ উঠে— আমরা লিখতে চাই কিন্তু লিখতে পারি না ৷ লিখতে বসলে সবকিছু ভুলে যাই! বা লিখত বসলে লেখা বের হতে চায় ইত্যাদি ৷ নিয়মিত ডায়েরি লেখার মাধ্যমে এ সমস্যা থেকে বের হয়ে আসা যায় খুব সহজে! নিয়মিত ডায়েরি লিখলে হাত আর থমকে থাকবে না ৷ লেখার মান ভালো-মন্দ যাই হোক, লিখে ফেলা যায় এক শ্বাসে ৷ একজন লেখকের জন্য এই যোগ্যতা থাকাটাও অনেক বড় কিছু ৷
    সবচেয়ে বড় কথা ডায়েরি আমাদের স্মৃতিগুলোকে আগলে রাখে সযত্নে ৷ ডায়েরির মাধ্যমে অতীত জীবনে ফিরে যাওয়া যায় খুব সহজে! আর জীবনের ফেলা আসা দিনগুলির স্মৃতিচারণ কি কম সুখের?!

    8
    5 Comments
Skip to toolbar