-
ছোট গল্প:
মন্টু ছাত্রীনিবাস
শহরের টেস্টি কনফেকশনারীর ভিতর দাঁড়িয়েছিল মেয়েটি। সফেদ সাদা কাপড়ের জামা পরা। চুড়া করে বাঁধা একমাথা কালো চুল। চোখের উপর উড়তে থাকা চুলগুলো বারবার সড়িয়ে দিচ্ছিল সে। তার মধ্যে খুব অস্থিরতা ও সংকোচ কাজ করছিল। কিছুক্ষণ পরপর হাতের পার্স খুলে একজোড়া লাল গোলাপের দিকে তাকাচ্ছিল সে। ওগুলো ঠিক আছে কিনা। দোকানের ভিতরে কর্মচারীদের মধ্যেও গোপন উৎসাহ কাজ করছিল! কার জন্য অপেক্ষা করছে মেয়েটি, সেটি দেখবে বলে।
কিছুক্ষণ পর একটি চকোলেট বারের অর্ডার দিল মেয়েটি। খোসা খুলে সেটিতে কামড় বসাল। অস্থির সময়গুলো যেন কাটছে না। বারবার রাস্তার দু’দিকে তাকাচ্ছিল! ঘড়িতে তখন সোয়া চারটে বাজে। এসময় দোকানে ভীড়বাট্টা কম। অলস সময় পার করছিল সবাই।
মেয়েটির নাম তানহা তাবাসসুম। কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে সে। বাড়ী কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার রামখানা গ্রামে। বাবা একজন সরকারি চাকুরে। চার ভাই তিন বোনের মধ্যে সবার ছোট সে। পড়াশুনায় ভাই-বোনদের মত নয়। ওই একমাত্র সন্তান যে কুড়িগ্রামে পড়ছে। বাকীরা সবাই ভাল ভাল জায়গায় পড়াশুনা করেছে। নিজের পড়াশুনার উপর বিরক্ত সে। ফেসবুকে নীলফামারীর রায়হান কবির নামে এক যুবকের সাথে ছয় মাস হলো পরিচয়। আজ রায়হান আসছে। তারই জন্য অপেক্ষা করছে সে।
আবার ঘড়ি দেখল তানহা। এখন সাড়ে চারটে। এতক্ষণে রায়হানের আসার কথা। কিন্তু কোন পাত্তা নেই। ফোনও ধরছে না। মনটা আনচান করছে। অস্থির লাগছে সবকিছুই। ওর ক্লোজ বান্ধবী আবৃত্তিকেও কিছু জানায়নি। এখন আফসোস হচ্ছে। দোকানে যারাই আসছে তারাই কেমন আড়চোখে যেন তাকাচ্ছে। সাথে একজন থাকলে ভাল হতো। কিন্তু কাউকেই কিছু জানাতে চায়নি সে। এরজন্য বাড়িওয়ালার ছেলে মন্টু দায়ি। হাবলাটা ওর পিত্তি জ¦ালিয়েছে। শহরের তালতলায় মন্টু ছাত্রীনিবাসে থাকে সে। একদিকে বাড়িওয়ালা ও তার পরিবার অপরদিকে পাঁচটি কক্ষে তিনজন করে পনেরজন শিক্ষার্থী। বাড়িওয়ালার দুটি সন্তান। ছোটটি মেয়ে আর বড়টির নাম মিনহাজ আহমেদ মিন্টু। গতবছর রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করেছে। এবছর সরকারি একটা ব্যাংকে চাকুরী হয়েছে। এই ছাত্রী নিবাসের বেশিরভাগ মেয়ে মন্টুর সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল। কিন্তু ছেলেটি এতই ক্রিকেট পাগোল যে মেয়েদের দিকে তাকানোর সময় পায় না। রাস্তাঘাটে দেখা হলে ছাত্রী নিবাসের মেয়েদের না দেখার ভান করে চলে যায়। একবার রিক্সা থেকে নেমে ভাংতি না পেয়ে সামনে মন্টুকে দেখে তানহা ভাংতির কথা বলতেই ছেলেটি অবাক হয়ে তাকিয়েছিল। মনে হল এই প্রথম দেখেছে। তানহা রিপিট করাতে মন্টু বলেছিল, ‘এখানে কার সাথে দেখা করতে এসেছেন।’
কথা শুনে হাসি পেয়েছিল তানহার কিন্তু রেগে উত্তর দিয়েছিল, ‘একশ টাকার ভাংতি থাকলে দেন।’ হতচকিত মন্টু কিছু না বলেই চলে গিয়েছিল। সেদিন ভীষণ ক্ষেপেছিল তানহা। তারপর থেকে মন্টুকে দেখলেই গা-পিত্তি জ¦লে যেত।
আবার ঘড়ি দেখল তানহা। এখন পৌনে পাঁচটা বাজে। রায়হানের কোন খোঁজ নেই। এসময় একটি ছেলে মোটর সাইকেল থেকে নেমে তানহার দিকে তাকাল। দাঁড়ি না কামানো মুখ। ফেস বুকের ছবির সাথে মিলছে না। না এটা রায়হান হতেই পারে না। এসময় শব্দ করে মোবাইলের রিং-টোন বেঁজে উঠল। পার্সের চেন খুলে প্রথম গোলাপ দুটি দেখল, ঠিকঠাক আছে কিনা। তারপর মোবাইল বের করতেই চক্ষু চড়কগাছ! বাবার ফোন। এসময়! কাঁপা কাঁপা হাতে মোবাইলের স্যুইচ অন করল সে।
‘আসসালামো আলাইকুম বাবা!’
বাবা ওপাশ থেকে হেসে উত্তর দিলেন, ‘ওয়া আলাইকুম আসসালাম মা, তুমি এখন কোথায় আছো? আমি তোমার মা’সহ মেসে এসেছি।’
বাবার কথা শুনে একেবারে আঁতকে উঠল সে! তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, ‘বাবা, আমি বাজারে একটা কাজে এসেছি, এখনেই আসছি।’
চরম হতাশা আর কষ্ট হচ্ছিল ওর! গভীর বেদনায় বুকটা যেন ফেটে যাচ্ছিল! বেলা তিনটের দিকে রায়হানের আসার কথা ছিল। সে চারটে থেকে পাঁটটা পর্যন্ত অপেক্ষা করল। কিন্তু কোন খবরই নেই ছেলেটির। এতটা দায়িত্বহীন হতে পারে কেউ। ছয় ছয়টি মাসের সম্পর্কের পরিণতি কি এই। একটা ফোনও করছে না। তানহা কয়েকবার ফোন করেও কোন রিপ্লাই পাচ্ছিল না। খুবই খারাপ লাগছে ওর। বুকের ভিতরটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। এই কষ্টের কথা কাকে বলবে সে। অথচ এই ছেলেটিকে নিয়ে কতই না স্বপ্ন বুনছিল সে! মন্টুদের বাড়ি ঢুকতেই ইচ্ছে করছে না। আজ মন্টুর জন্য মেয়ে দেখা হচ্ছে। এজন্য বাড়িতে খুব হৈ-চৈ। সব অসহ্য লাগছিল তানহার। অথচ সকালে রায়হানের ফোনটা পেয়ে কতই না ভাল লেগেছিল!
রায়হান যখন বলছিল, ‘সে দুটোর মধ্যেই কুড়িগ্রামে চলে আসছে।’
তখন থেকেই ওর পৃথিবীটা যেন অন্যরকম হয়ে গেছিল। বারবার ভাবছিল কখন দুপুর হবে! সব খারাপ লাগা মূহুর্তের মধ্যে উধাও হয়ে গেল! অনেক ভালবেসে কলেজমোড় থেকে একঝোড়া টাটকা গোলাপ সংগ্রহ করেছিল। ফুল দিয়েই নিজের ভালবাসার কথা জানাতে চেয়েছিল সে। কিন্তু সব গুড়েবালি। রায়হানের কোন পাত্তা নেই। এদিকে আবার মেসে বাবা-মা এসে হাজির। মনে হচ্ছে গোলাপ দুটো পায়ের তলায় পিষে নষ্ট করে ফেলে। কনফেকশনারী দোকান থেকে বের হতেই দোকানের একটি ছেলে বলে উঠল, ‘আপা কারো জন্য বোধহয় অপেক্ষা করছিলেন!’
টিটকারীমূলক হাসি হেসে আরেকজন বলল, ‘অপেক্ষা করেন চলে আসবে।’
তানহার খুব রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে সামলিয়ে দুজনের উদ্দেশ্যে একটা বোকাটে হাসি দিয়ে বাইরে বের হয়ে আসল সে। মনে মনে হিসহিস করে ইচ্ছে করল, নিজের দু’গালে কষে দুটো থাপ্পড় কষাতে।
রিক্সায় বসে মন্টুর বাড়ির কথা ভেবে শরীর-মন দুটোই জ¦ালা করছিল। বাবা-মা আর সময় পেল না। আজকের দিনটাতে আসতে হল। ওই বাড়িতে এখন বিয়ের হৈ-চৈ চলছে, আর ওরা এসে হাজির। এই দিনটাতে বাইরে থাকতে চাইছিল সে। হাবা ছেলেটাকে দেখতে ইচ্ছে করছিল না। বিধ্বস্ত মন নিয়ে মন্টু ছাত্রীনিবাসে ঢুকল তানহা। বাবা-মাকে মন্টুদের বারান্দায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। ওর মা চেয়ার থেকে উঠে মেয়েকে এসে জড়িয়ে ধরলেন।
বললেন, ‘কেমন আছ মা।’
কোন কারণ ছাড়াই তানহার চোখ দিয়ে টপ টপ করে অশ্রæ ঝড়তে লাগল। মা বললেন, ১আরে কাঁদছিস কেন?’
তানহা মাকে আকড়ে ধরে বলল, ‘চল আমার রুমে যাবে।’
এসময় বাড়িওয়ালা চাচা মাসুদ আহমেদ হেসে বললেন, ‘মা আজ তুমি আমাদের বাসায় বস।’
এসময় বাড়িওয়ালি চাচি এসে ওকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘আরে ল²ি মেয়েটি এত কাঁদছো কেন!’
এ সময় মন্টুটা ঘর থেকে বের হয়ে এল। ওর দিকে তাকাচ্ছে আর রহস্যময়ভাবে হাসছে। কিছুই বুঝতে পারছিল না তানহা। হঠাৎ ওর মনে হল, আজ না মন্টুর মেয়ে দেখার কথা। ব্যাটা বাড়ীতে আছে কেন। কেউ তো বাইরে যায় নি। ব্যাপারটা কি। ওরা কি মেয়ে দেখতে যাবে না!
এসময় মন্টুর ছোট বোন মৌনতা বের হয়ে এল। চিৎকার করে সবাইকে বলল, ‘এইতো আপু এসেছে। আমাদের ভাইয়ার—;’
কি যেন বলতে গিয়ে হি-হি করে হাসতে লাগল সে! তানহার মাথায় কিছুই ঢুকছিল না। মৌনতার অর্ধ সমাপ্ত কথায় সবাই হাসাহাসি করছিল। ওর নিজেকে পৃথিবীর সব থেকে বোকা মেয়ে মনে হচ্ছিল। এই ফাঁকে মন্টুটা ওর কাছাকাছি চলে এল। ফিসফিস করে বলল, ‘রায়হান কবিরের সাথে দেখা হল?’
চমকে উঠল তানহা! এ নামতো মন্টুর জানার কথা নয়। মন্টু রহস্যময়ভাবে হেসে বলল, ‘নীলফামারী অনেক দূর। বাড়ির কাছে খুঁজলেই রায়হানকে পাওয়া যেত।’
ছেলেটার কথায় সবকিছুই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ কিসব বলছে সে! কী বোঝাতে চাইছে! রায়হান কবিরের নাম জানল কিভাবে! তানহার মাথায় কিছুই ঢুকছিল না। এমনিতেই ক্ষেপে ছিল সে! মন্টু ওর দিকে মুচকী হাসি দিয়ে আবার বলল, ‘খুঁজতে জানলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। চোখ কান খোলা থাকলে হাত বাড়ালেই ভালবাসার মানুষ পাওয়া যায়।’
এবার ইঙ্গিতটা কিছুটা অনুধাবন করতে পারল তানহা। মন্টুটা হাসতে হাসতে আস্তে করে চোখ টিপল!
তারমানে মন্টুটা ছদ্মবেশ নিয়ে রায়হান কবির নামে তার সাথে ফ্রেন্ডশীপ করেছে। এই হাদারাম ছেলেটা! এবার চোখ তুলে মন্টুর দিকে তাকাল তানহা। রহস্যময় হাসিটার বদলে নির্মল হাসিতে ভরে আছে মুখটা। না হাদা মনে হচ্ছে না।
তানহা চোখ পাকিয়ে বলল,‘ তুমিই তাহলে রায়হান কবির?’
মন্টু আরো জোড়ে হাসতে লাগল। বলল, ‘তোমার বাবা-মায়ের সাথে বিয়ের আলোচনা চলছে। তারা রাজি! তোমার মতামতটা জানা হল না।’
তানহা রেগে উঠে বলল, ‘আমি কোন মন্টু-টন্টুকে চিনি না। বিয়ে করলে রায়হান কবিরকেই করব।’ কথাগুলো বলে হালকা হয়ে গেল তানহার বুকের ভেতরটা। অদ্ভুদ একটা ভাল লাগার আমেজে মনটা শান্ত স্থির হয়ে গেল। একটু দূরে বাবা-মা মন্টুর বাবা-মায়ের সাথে হাসিমুখে কথা বলছেন। মন্টুটা মনে হয় ওর দিকেই তাকিয়ে আছে। সেদিকে তাকাতে ইচ্ছে করল না ওর। বুকটা খালি খালি লাগছে। সবকিছু হজম করতে সময় প্রয়োজন ওর। #5 Comments
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Dreamgirl mukta
@mukta13
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Salauddin mridha sohel
@sohelmridha
Surja Mohon Ray
@surja1916017
শেখ জিয়াউদ্দিন আহমদ
@sheikh-ziauddin-ahmed
Shahjalal Shamim
@shahjalal-shamim


সুন্দর