Profile Photo

Humyra JahanOffline

  • @humyra
  • Profile picture of Humyra Jahan

    Humyra Jahan

    3 years, 9 months ago

    Assalamualikum. At first thanks to Allah to give me an opportunity for writing an article in “Toulot “.
    What is gratefulnes? I am trying to simplify the term gratefulness..
    কোনো মানুষ আমাদের কোনো হেল্প করলে আমরা তাকে থ্যাংকস জানাই। কিন্তু যে সৃষ্টিকর্তা আমাদের সব প্রয়োজনীয় জিনিস দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই মহান সৃষ্টিকর্তা কে দিনের মধ্যে কয়বার আমরা ধন্যবাদ জানাই??
    তারপর যাদের সহায়তায় আমরা এ পৃথিবীতে আসতে পেরেছি অর্থাৎ আমাদের বাবা-মা, তাদের প্রতি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা?
    আমি চিরকৃতজ্ঞ সেইসব মানুষজনের প্রতি যারা আমার বিপদে আমাকে একা ফেলে রেখে গেছিলো। ওরা চলে গেছিল বলেই আমি আমার সৃষ্টিকর্তাকে আমার পরম বন্ধু হিসেবে পেয়েছি। নিজের উপর depend করতে শিখে গেছি। নিজেকে ভালোবাসতে শিখে গেছি।নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে পৃথিবীর অন্য কাউকে ভালোবাসতে পারে না।
    কৃতজ্ঞতা সেইসব বন্ধুদের প্রতি যারা আমার মুখের উপর আমার ভুলগুলো ধরিয়ে দেয়।আরও বেশি কৃতজ্ঞ সেইসব মানুষদের প্রতি যারা আমার কাজে উৎসাহ দেওয়ার পরিবর্তে প্রতিটা মুহুর্তে আমাকে নিয়ে criticise করেছে।ওরা সমালোচনা করেছিলো বলেই আমি আমাকে শুধরে নিতে পেরেছি।
    ধন্যবাদ আমার এমন আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশিদের যারা আমায় ভালোবাসা শিখিয়েছে।যাদের অনেক ভালোবাসা ও গুরুত্ব দেওয়া সত্বেও যারা আমাকে মূল্য না দিয়ে নিজেদের স্বার্থ নিয়ে ভেবেছে। তারা কষ্ট না দিলে হয়তো আমি এতটা self confident হতে পারতাম না।
    ধন্যবাদ জানায় সেইসব মানুষদের প্রতি যারা আমার ভালোটা দেখে সমসাময়িক হিংসা করেছে।আমাকে সামনে থেকে ভালোবেসে আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিতে একটিও দ্বিধাবোধ করে নি।তাদের জন্যই আমি মানুষকে চিনতে শিখেছি।
    আর যার প্রতি কৃতজ্ঞতা করে শেষ করে পারবো না তিনি হলেন আমার রব,আামার সৃষ্টিকর্তা,আমার ভালোবাসা যার দয়ায়,ভালোবাসায় আজ আমি সুস্থভাবে বেঁচে আছি।আলহামদুলিল্লাহ ‘আলা কুল্লি ‘হাল।

    Humyra Jahan

    8
    3 Comments

Friends

Skip to toolbar