-
মাটির প্রদীপ
জাহিদুল ইসলাম জীবনমাটির প্রদীপ আমি জ্বলছি নিভৃতে,
অন্ধকার ঘরে একা নিঝুম এ নিশিতে।
ঝড়-তুফান আসে যদি জানালার পাশে,
আমি শুধু চেয়ে থাকি আলোকের আশে।
ক্ষয়ে ক্ষয়ে যায় মোর মাটির এ তনু,
আকাশেতে হাসে বুঝি রঙের ঐ ধনু।
তবুও তো আলো দেই সাধ্যমতো মোর,
কেটে যাবে একদিন আঁধারের ঘোর।
পাবো কি গো দেখা সেই ভোরের রবির?
যেখানেতে শেষ হবে কান্না সবি।
মাটির প্রদীপ আমি একলা নিরালায়,
কেঁদে কেঁদে দিন যায় দুঃখের ভেলায়।
যদি কভু নিভে যাই বাতাসের টানে,
রেখো গো স্মরণে আমায় তোমাদের মনে।2 Comments
Friends
Rounik Ray
@rounikray
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Borno
@borno1
অমিত
@amitroy

আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব মায়া লাগলো, আপনার মনে কি এই নিস্তব্ধতার মাঝে কোনো বিশেষ স্মৃতি কাজ করছিল? আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, এতে সবাই উৎসাহ পায় আর গ্রুপটাও বেশ প্রাণবন্ত থাকে।