-
বসন্তের আগমনী
জাহিদুল ইসলাম জীবনকোকিলের কুহুতানে জাগলো রে প্রকৃতি,
গাছে গাছে নতুন পাতা, প্রেমেরই এ আকৃতি।
শীতের চাদর ফেলে প্রকৃতি আজ রঙিন,
বসন্তের আগমনে মন নাচে ধিন ধিন।
শিমুল আর পলাশ ফুটেছে বনেরও মঝে,
রাঙা বউয়ের মতো প্রকৃতি আজ সাজে।
মলয়া বাতাসে ভাসে কোন্ সুদূরের গান,
উদাসীন মনে জাগে নতুন এক প্রাণ।
ভাঙা মন জোড়া লাগে বসন্তের ছোঁয়ায়,
স্মৃতিরা সব উড়ে যায় দখিনা হাওয়ায়।
তুমি কি আসবে ফিরে এই মধুমাসে?
যেখানেতে সব ফুল ফোটে হেসে হেসে।
হৃদয়ের বনে আজ লেগেছে যে রঙ,
ধরাধাম ভুলে আমি করি কত ঢং।
যদি কভু কেটে যায় বসন্তের এই বেলা,
মনে রেখো আমাদের এই রঙেরও মেলা।
বসন্তের আগমনী জীবনেরই জয়,
প্রেমের মাঝে কভু নাইকো কোনো ভয়।2 Comments
Friends
saburahmed akil
@saburahmedakil
বি.কে.হাজারী
@bkhazarigmail-com
আন নাজমুস সাকিব
@muhammadshofiqulislam
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
সেনা মুরসালিন
@shenamursalin
তুহিন-উল-ইসলাম
@sarothi
Fatema-Kasem
@fatema-kasem


বসন্তের আমেজটা আপনার এই ছন্দে দারুণভাবে ফুটে উঠেছে। পড়ার সময় মনে হচ্ছিল যেন চারপাশের পরিবেশটাই রঙিন হয়ে উঠল। আপনি গ্রুপের অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।