Profile Photo

JAKARIA SHEIKHOffline

  • jakariasheikh
  • Profile picture of JAKARIA SHEIKH

    JAKARIA SHEIKH

    • 2 months, 1 week ago

    যেদিন ফুরোবে এই রূহের হায়াত, সেদিন ফুরোবে না আর এ দীর্ঘ রাত।

    মসজিদের মাইকে উঠবে মোর মৃত্যুর এলান, এক নিমিষেই “মরহুম” হয়ে যাবে আমার নাম।

    প্রিয়জনের কেউ সেদিন কাটবে কাঁচা বাঁশ, কেউ বা ব্যাকুল হয়ে খুঁজবে—কোথায় আমার লাশ!

    দিনভর বাতাসে ভাসবে আগরবাতির ঘ্রাণ, বড়ই পাতার জলে হবে মোর শেষ স্নান।

    গোসল শেষে জড়িয়ে দেবে তিন টুকরো কাফন, গোরস্তানের কোন এক কোণে দেবে আমায় দাফন।

    যে দেহ নিয়ে এত আয়োজন, এত অহংকার-এক মুঠো মাটির নিচে হবে তারই সমাহার।

    5
    5 Comments
    • এ দেহ মাটির নীচে সমাহিত হবে এটাই বাস্তবতা।

    • মৃত্যুর সেই অনিবার্য দিনে সব আয়োজন অহংকার মিলিয়ে যাবে এক মুঠো মাটির নিচে, রয়ে যাবে শুধু কর্মের হিসাব…..🤍🖤

    • মৃত্যুচিন্তামূলক লেখা মানুষকে নিজের জীবন নিয়ে ভাবতে শেখায় ভালো লিখছেন😌

    • আপনার লেখনীতে জীবনের নশ্বরতার যে গভীর অনুভূতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে মৃত্যুর অনিবার্য সত্যকে যেভাবে তুলে ধরেছেন, তা পাঠকের মনে এক নীরব প্রশান্তি জাগিয়ে তোলে; আপনি নিয়মিত কলম চালিয়ে যান, কারণ এমন ভাবনাগুলো আমাদের সবারই খুব প্রয়োজন।

    • মৃত্যুর কথা বার বার স্মরণ রাখলেই ঈমান মজবুত হয়। আবেগ দিয়ে- কেমন হবে শেষ বিদায় মুহুর্ত তা সুন্দর লেখনীর মাধ্যমে স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ!

Friends

Profile Photo
Osman Gani
@osmangani
Profile Photo
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Profile Photo
Abdullah Al Ahad
@abdullahalahad
Profile Photo
Md. Mijanur Rahman Chowdhury
@md-mijanurrahmanchowdhury
Profile Photo
Dewan Mazharul
@dewanmazharul
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
N R
@nr
Profile Photo
Drako Shajib
@drako
Skip to toolbar