Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    • 1 year, 11 months ago

    হোক গণ জাগরণ।
    জান্নাতুন নূর সাহলা।

    গণ হত্যার বিরুদ্ধে হোক গণ জাগরণ
    জাগুক সবে ,নতুন ভোরে,গণ সমাবেশ।
    গণ হত্যার বিরুদ্ধে হোক গণ জাগরণ
    মোশাল হাতে জাগুক সবে,
    কিছু আধুনিক নরখাদকের ভীত নড়ে,
    নড়ে উঠে পৈশাচিক,পাপিষ্ট গণ হত্যাকারী।
    তোফাজ্জেল কে ভাত খাইয়ে,
    আবরার ফাহাদকে নাস্তা করিয়ে যারা
    কেড়ে নিল তাজা প্রান ।
    জাগুক সবে ,বিভেদ ভুলে উঠুক তবে
    চিরন্তন প্রতিবাদ,হোক গণজাগরণ।
    রেণুকে যারা অপবাদ দিল
    ছেলে ধরা খেতাব দিয়ে মারল বীনা দোষে।
    বিশ্বজিৎ কে যারা মেরে খেল ধর্ম নামে
    তনুকে যারা মারল ,কোমল ছাত্রীকে,
    বিদ্যাঙ্গণে যারা ছাত্র মারে গানের তালে
    তাদের বিরুদ্ধে জাগতে হবে।
    প্রতিরোধ গড়তে হবে,লড়তে হবে
    জাগাতে হবে তরুণ মশাল কঠোর হাতে।
    গণহত্যার বিরুদ্ধে হোক গণজাগরণ।

    2
    2 Comments
Skip to toolbar