Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 7 months ago

    পথশিশু
    জুবায়ের আল নোমান।

    পথে ঘাটে ঘুরে ঘুরে
    বিলাপ করে কাতর স্বরে।
    জীর্ণ দেহ আধমরা,
    বেঁচে আছে তবুও ওরা!
    ছিন্ন বস্ত্র নগ্ন পা,
    নোংরা ওদের সারা গা।
    ঘুমায় ওরা বালিশ ছাড়া,
    নেই শয্যা সর্বহারা।
    ভোর হলেই থালা হাতে,
    “ভিক্ষা দেন মা” ওঠে মেতে।
    রোদ বৃষ্টি মাথায় নিয়ে,
    বসে থাকে নির্বাক হয়ে ।
    সর্বদায় বিষাদ মুখ,
    মনে ওদের নেইকো সুখ।
    জনে জনে হাত পেতে,
    ক্ষুধার জ্বালা মেটায় তাতে।
    অনাদর আর অবহেলা,
    ভাগ্যদেবী করে খেলা..
    ভর্ৎসনা আর তিরস্কার,
    নিত্য ওদের পুরস্কার।
    সুন্দর এই পৃথিবীতে,
    ওরাও চায় বেঁচে থাকতে।
    নেই অপরাধ নেই কোন শাপ,
    জন্মে ওরা করেনি পাপ।

    10
    4 Comments
Skip to toolbar