Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month ago

    ★ যেদিন আমি সুস্থ হব ★

    যেদিন আমি সুস্থ হব, সেদিন বাতাসকে বলব~
    চলো, আজ একটু দূরে উড়ি,
    যতদূর গেলে বুকের ভেতর জমে থাকা ক্লান্তিগুলো হারিয়ে যায়।

    যেদিন মাথার ভেতর আর কোনো অসহ্য যন্ত্রণা থাকবে না,
    সেদিন চাঁদকে বলব~
    চলো, আজ দেখা করি, অনেকদিন তোমার আলোয় মন খুলে বসা হয়নি।

    যেদিন চোখের সামনে সবকিছু
    আর ঝাপসা লাগবে না,
    সেদিন প্রকৃতিকে দেখব অমোঘ নয়নে~
    পাতার ফাঁকে রোদের খেলা,
    নদীর বুকে আকাশের ছায়া,
    আর দূরের মাঠে দুলতে থাকা নির্ভার কাশফুল।

    যেদিন শরীরটা আর নিজের কাছেই বোঝা মনে হবে না,
    সেদিন কোনো এক ভোরে খালি পায়ে হাঁটব শিশিরভেজা ঘাসে,
    আর মনে মনে বলব~
    জীবন, তোকে আমি আবার নতুন করে ভালোবাসতে চাই।

    যেদিন আমি সত্যিই সুস্থ হব, সেদিন কোনো বড় স্বপ্ন চাইব না~
    শুধু একটু নির্মল আকাশ, এক মুঠো বাতাস,
    আর প্রিয় মানুষগুলোর পাশে নিঃশঙ্ক মনে বসে থাকার একটা দীর্ঘ বিকেল চাইব।

    লিখা: Hk.Khushi Sheikh.

    4
    10 Comments
    • আপনার এই সুন্দর বিকেলগুলোর প্রার্থনা সত্যি হোক!

    • আপনার এই লেখাটিতে বেঁচে থাকার অদম্য আকুলতা এবং প্রকৃতির প্রতি যে মমতা ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সুস্থতার অপেক্ষায় এমন গভীর অনুভূতির প্রকাশ অনেককে সাহস জোগাবে, তাই আপনার কলম সচল থাকুক।

      • এত হৃদয় ছুঁয়া কমেন্টের জন্য আপনার প্রতি ভালবাসা🥰

    • কবিতা পড়তে পড়তে সমস্ত কথাগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ধন্য কবি.. 💐

    • সুস্থতার আশায় ক্লান্ত প্রাণ আবার প্রকৃতির কোলে জীবনকে নতুন করে ভালোবাসতে চায়…..🤍🖤

      • আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ 🥰

    • আপনার লেখা “জীবন, তোকে আমি আবার নতুন করে ভালোবাসতে চাই”—এই লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Skip to toolbar