Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 3 weeks ago

    ★অপূর্ণতাতেই পূর্ণতা★

    চাওয়া সুন্দর কিন্তু পাওয়া কঠিন,
    তার চেয়ে সেভাবেই ভালো যে ভাবে কাটছে দিন”

    থাকনা কিছু অপূর্ণতা, বাঁ পাশে একটু শুন্যতা,
    তাতে কি যাই আসে! জীবন তো এমনই কেটে যায় অনায়াসে।

    সব পেয়ে গেলে সুখের কি আর কদর থাকে!
    দূঃখের পর আসলে যে মিষ্টতা লুকিয়ে থাকে।”

    কান্না টা না হয় একটু বেশিই হলো তাতে ক্ষতি কি!
    যদি ঠোঁটের কোণে অল্প হাসির রেশ জুটে!

    সব পেয়ে গেলে জীবনের কি আর মানে থাকে!
    না কি থাকে অস্তিত্বের কোনো চিহ্ন?
    একটু হলেও শোক দূঃখ থাকা দরকার,
    সুখ উপভোগ করার জন্য।

    লিখা:HK.Khushi Sheikh.

Skip to toolbar