Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 2 weeks, 1 day ago

    ★​নিঃশব্দ প্রস্থান★

    সব আয়োজন আগের মতোই
    থাকবে শুধু আমি থাকবো না,
    চেনা মুখেদের ভিড়ে
    আমার ছায়া কেউ আর খুঁজবে না।

    যাদের জন্য কেঁদেছি আমি বা
    যারা আমায় ভালোবেসেছে,
    কয়েকদিন পর সময়ের টানে
    সবাই আবার হাসবে ঠিকই।

    ​একদিন আমি মরে যাবো,
    শুনবো না পৃথিবীর কোন কোলাহল,
    আমার নামের সব গন্ধ বাতাসে মিশে যাবে,
    বন্ধ হয়ে যাবে আমি নামক সব দোলাচল।

    আমার প্রিয় বইগুলো শেলফে
    জমে থাকবে ধুলোর পাহাড়,
    বন্ধ জানালার ওপাশে পাখিটা
    গাইবে গান আগের মতোই আবার।

    একসময় আমার গলার স্বরও
    কারো মনে পড়বে না ঠিকমতো,
    পৃথিবীটা তার নিজের গতিতে চলবে~
    থাকবে না কোনো ক্ষত।

    খুব সাধারণ এক মানুষ হয়ে এসেছি,
    হারিয়ে যাবো অতি সহজে,
    কেউ লিখবে না আমার
    কথা কোনো কাব্যের ভাঁজে।

    শুধু নিস্তব্ধ রাতে হয়তো কারো
    দীর্ঘশ্বাসে আমি থাকবো মিশে,
    তারপর একসময় বিলীন হবো
    কোনো অজানার ঠিকানায় দিশেহারা হয়ে।

    লিখা:HK.Khushi Sheikh.

    3
    11 Comments
    • প্রিয় বইগুলো ধুলোয় ঢেকে যাওয়ার ছবিটা মন ছুঁয়ে গেলো।

    • Khusi Moni, “পৃথিবীটা তার নিজের গতিতে চলবে” লাইনটি হৃদয়ে গভীর এক উপলব্ধি তৈরি করে, যা আপনার লেখনীর গভীরতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। জীবনের এই ধ্রুব সত্যকে এমন নিপুণ ছন্দে রূপ দেওয়ার প্রচেষ্টাটি দারুণ লেগেছে, আপনি নিয়মিত এভাবেই আপনার মনের কথাগুলো লিখে যান।

    • নিঃশব্দ প্রস্থানের ভাবনায়ও মানুষের স্মৃতি, ভালোবাসা আর অনুপস্থিতির দীর্ঘশ্বাস পৃথিবীর চলমান কোলাহলে অমোচনীয় ছায়া হয়ে থেকে যায়…..🤍🖤

    • আপনার লেখা “পৃথিবীটা তার নিজের গতিতে চলবে~ থাকবে না কোনো ক্ষত” লাইনটা ভীষণ গভীর এবং বাস্তব। সত্যি বলতে জীবনের কঠিন এক সত্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • অজানা ঠিকানায় দেখা করো আমার সাথে।

Skip to toolbar