Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 4 days ago

    ★তোমারও আপসোস হোক★

    আমি চাই তোমার আপসোস হোক,
    খুব আপসোস~আমারে হারানোর আপসোস।
    এই আক্ষেপ তোমারে ছুঁইয়া যাক,
    বেদনার নীল দহনে তোমারে রাঙাইয়া যাক,
    যতটা রাঙাইছিলো আমারে।

    আমারে তিলে তিলে পোড়াইয়া
    তুমি যেই সুখ অর্জন করছো,
    তোমার সেই সুখগুলারে
    ধইরা রাখতে না পারার আপসোস হোক।

    আমি তোমার ‘আমি’ নামক
    ছোট্ট পৃথিবীটা ছিলাম,
    অথচ তুমি সেই পৃথিবীটাকেই
    নিজ হাতে ভাঙিয়া দিলা।
    কোনো এক নিঃশব্দ রাতে
    আমার শূন্যতা তোমারে কাঁদাক,
    আর বুকের ভেতর শুধু একটাই কথা বাজুক~
    “ইশ! মানুষটারে যদি
    আরেকবার ফিরাইয়া আনতে পারতাম!”

    লিখা: HK.Khushi Sheikh.

    2
    2 Comments
Skip to toolbar