Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 2 days, 2 hours ago
    Profile picture
    • 2 days, 2 hours ago

    ★বিসর্জন★
    ​হয়তো কোনো এক ঝড়ের শেষে,
    অচেনা এক মেঘের দেশে~
    মুছে গেছে আমাদের চেনা পথটি।
    না ছিল কোনো দীর্ঘ শ্বাস,
    না ছিল কোনো শেষ আভাস,
    শুধু ফুরিয়ে গেল জমানো সব কথাটি।
    ​
    কিছু গল্পে বিদায় থাকে না,
    চোখের কোণে অশ্রু জমে না~
    শব্দ ছাড়াই ভেঙে যায় সব ঘর;
    যেখানে ছিল গভীর মায়া,
    সেখানেই আজ দীর্ঘ ছায়া,
    একেবারে কাছে থেকেও মানুষ পর।
    ​
    বিদায় ছাড়াই শেষ হওয়া মানে,
    অপেক্ষারা আজও শুধু নিজেকেই হানে~
    বুকের ভেতরে এক অদ্ভুত রিক্ততা;
    শেষটা কেবল অজানাই রয়ে যায়,
    অসমাপ্ত সুর শুধু শূন্যতায় হারায়,
    বাকি থাকে শুধু এক চিলতে স্তব্ধতা।

    ​অপ্রাপ্তির মাঝেও কিছু গল্প টিকে থাকে তার নিজস্ব বিষণ্ণতা নিয়ে।

    লিখা:HK.Khushi Sheikh.

Skip to toolbar