-
সে কখনো চিঠি লেখেনি
-কবি মেহেদী হাসান আইয়ুশসম্ভবতঃ শেষ চিঠিটি প্রাপকের হাতে পৌঁছানোর পূর্বেই মৃত্যু হয়েছিলো ডাকপিয়নের
তাঁর মহান দায়িত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, যেহেতু প্রাপক অন্ধ ছিলোএদিকে ঘোর বর্ষা নেমেছে পাহাড়ে,গতকাল;
মনে হয় বহুকাল আগে—রাজাবাজার লেন, রোজা হোস্টেল,—বৃষ্টি, তোমাকে পেয়েছিলো ক্ষণিকের প্রেমিকের মতো
চিঠিতে কী পাঠিয়েছিলে?
প্রেম?
চুমু?
মেঘ?
ভেসে গেছে জুম চাষীদের ক্ষেত
এ বছর অভাব দীর্ঘস্থায়ী হবে, সম্ভবত আয়ুর সমান দীর্ঘপাহারধ্বসে নিশ্চিহ্ন হয়ে গেছে গোটাদশ পরিবার
যারা বেঁচে আছে তারা খুঁড়ছে কবর আর যারা মরে গ্যাছে
এমন দৃঢ় বিশ্বাস নিয়ে— একদিন তাদের খুঁজে পাওয়া যাবে, হবে সৎকার
বেতার বেজেঁ ওঠে, লাউড স্পিকার—‘এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে, একটি চিঠির অপেক্ষার চেয়েও দীর্ঘ’—বিবৃতি দেয় আবহাওয়া অধিদপ্তর;
পরবর্তী চিঠিতে চুমু পাঠিও, সাবরিনা আক্তার;
যেহেতু খাদ্যসংকট,তবুও তো বেঁচে থাকা দরকার!ধারনা করা হয়, সে কখনো চিঠি লেখেনি কবি’র উদ্দেশ্যে।
10 Comments-
-
-
বহুমাত্রিক লেখা। ভালো লাগল। এক সাথে প্রেম, অপ্রাপ্তি আব্র তার সাথে পাহারধ্বস, ডাকপিয়নের কাহিনী। শুভেচ্ছা নিন।
-
আপনার এই লেখায় পাহাড়ি বর্ষার বিষণ্নতা এবং প্রতীক্ষার হাহাকার দারুণভাবে ফুটে উঠেছে, যা আমাকে ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছে। প্রতিটি লাইনে যে গভীর শূন্যতা এবং অদ্ভুত এক করুণ সুর আপনি ছড়িয়ে দিয়েছেন, তা পাঠককে মুহূর্তেই অন্য কোনো জগতে নিয়ে যায়। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও সময় করে একটু লাইক বা মন্তব্যের মাধ্যমে সাড়া দেবেন, এতে সবার উৎসাহ বাড়ে এবং আমাদের আড্ডা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
-
-
Friends
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
emdad dewan
@emdaddewan
মো. কামরুজ্জামান
@mdkamruzzaman
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
DEBOJOTI PAUL ANANYO
@debojotipaulananyo
Rabiul Mashrafi
@rabiulmashrafi
Soul Mate
@soulmate
আয্যাহ্ নূর
@azyahnoor


মেহেদী হাসান আইয়ুশ, আপনার কবিতার ‘এ বছর অভাব দীর্ঘস্থায়ী হবে, সম্ভবত আয়ুর সমান দীর্ঘ’ লাইনটা খুব দাগ কেটেছে মনে। এমন বিষণ্ণতা মেশানো লেখাগুলো আসলেই অন্যরকম ভালো লাগা তৈরি করে।