-
ভালোবাসার বিদ্যে..
-কবি মেহেদী হাসান আইয়ুশযেহেতু তুমি যাবেই চলে,
আমাকে শিখিয়ে যেও
শূন্যতাকে ভালোবাসার বিদ্যে।শিখিয়ে যেও কীভাবে
তোমার অনুপস্থিতির সঙ্গেও
নিরবে দিন কেটে যায়,
কীভাবে তোমাকে না পেয়েও
তোমার স্মৃতিকে আগলে রাখা যায়।তুমি চলে গেলে
ঘরটা হয়তো আগের মতোই থাকবে,
শুধু তার প্রতিটি কোণে
তোমার না-থাকার শব্দ বাজবে।তাই যাও
যদি যাওয়াই তোমার নিয়তি হয়;
শুধু যাওয়ার আগে
এতটুকু শিখিয়ে যেও
কীভাবে শূন্যতাকেও
ভালোবাসা যায় তোমার মতো করে।8 Comments-
-
-
মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটিতে ‘শূন্যতাকে ভালোবাসার বিদ্যে’ পঙক্তিটি যেমন গভীর আবেগে ভরা, তেমনি বিচ্ছেদের নীরব হাহাকারও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। স্মৃতির আয়নায় প্রিয় মানুষের ছায়া খুঁজে পাওয়ার যে আকুতি আপনি ফুটিয়ে তুলেছেন, তা অনেকটা বৃষ্টির দিনে একলা জানালার পাশে বসে থাকার মতোই প্রাণবন্ত; তাই আপনার লেখনী যেন এভাবেই হৃদয়ের সুর ছুঁয়ে যেতে থাকে।
-
Friends
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
emdad dewan
@emdaddewan
মো. কামরুজ্জামান
@mdkamruzzaman
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
DEBOJOTI PAUL ANANYO
@debojotipaulananyo
Rabiul Mashrafi
@rabiulmashrafi
Soul Mate
@soulmate
আয্যাহ্ নূর
@azyahnoor



অনেক ভালো হয়েছে, তবে নিজেকেই খুঁজে বের করতে হয় পথ।