-
দীর্ঘশ্বাস
-কবি মেহেদী হাসান আইয়ুশআমার দীর্ঘশ্বাসগুলোকে ধারণ করে
বাতাস উড়ে বেড়ায় বেয়াড়া প্রেমিকের মতোন,
তোমার জানালায় গিয়ে থামে
তোমার চুলে জড়িয়ে থাকে সারাক্ষণ।আমি তাকে বলি
“ফিরে এসো, এতটা বেয়াড়া হয়ো না,”
সে হাসে, ছুটে যায়,
তোমার গন্ধ নিয়ে ফিরে আসে
যেন আমারই অগোচরে
তোমাকে ভালোবেসে ফেলেছে সে-ও।কী অদ্ভুত এই বাতাস
আমার কষ্ট বয়ে নিয়ে যায়,
তোমার দুয়ারে রেখে আসে;
আর ফিরে এসে আমার কানে বলে
তোমার দীর্ঘশ্বাসের চেয়েও
তোমার ভালোবাসাই বেশি ভারী।4 Comments
Friends
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
emdad dewan
@emdaddewan
মো. কামরুজ্জামান
@mdkamruzzaman
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
DEBOJOTI PAUL ANANYO
@debojotipaulananyo
Rabiul Mashrafi
@rabiulmashrafi
Soul Mate
@soulmate
আয্যাহ্ নূর
@azyahnoor

দীর্ঘশ্বাসকে কষ্টের প্রতীকের বদলে এক ‘বেয়াড়া প্রেমিক’ বাতাসের রূপ দেয়ার এই ভাবনাটা অভিনব। খুবই মায়াময় একটা কবিতা।