Profile Photo

Kohinoor AkhterOffline

  • konnaaa
  • Profile picture of Kohinoor Akhter

    Kohinoor Akhter

    • 5 years, 3 months ago

    আমি হবো সকাল বেলার পাখি বা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আরো মনে পড়ে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আরো মুক্তো মালার ছাতি মাথায় বর্ষা এলোরে ‘এসো গান শিখি অনুষ্ঠানে শেখাতেন…সত্যি দিন গুলো খুব টানে ভাবি ইস!ওই সময়টায় থাকতাম!বিকালে এক্কা দোক্কা, গোল্লাছুট, বউছি,কানামাছি ভো ভো যারে পাই তারে ছো..,বরফ পানি,সাতচারা,আরো কত খেলা….।আশির দশক থেকে নব্বই পযন্ত বোধ হয় সপ্নীল সময় কাটিয়ে আসছি।স্বপ্নময় জগত থেকে বের হয়ে বাস্তবে ফিরলাম মনে হলো ঘুম থেকে জাগলাম দেখি একি!প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে এলো সকাল বেলার পাখি রাতের বেলার পেঁচা হয়ে গেছে!এখন আর ঘুম পাড়ানি মাসি পিসি লাগে না মোবাইল মাসি যথেষ্ট হেল্পফুল আমরা আজ অনেক উন্নত তাই।বিকালের ওসব খেলা এতো কষ্ট করে খেলার দরকার কি, বাইরে যাওয়াটাও নিরাপদ না,তাতে কি পাবজি, মোটুপাতলু আরো কি জানি ওরাইতো এখন বড্ড আপন। মনে হয় যেন রোবট হয়ে গেলো বাচ্চারা! আমি প্রযুক্তিকে দোষ দেইনা কিন্তু আমরা আমাদের স্বকীয়তা হারাচ্ছি।জাতি হিসাবে আমরা অনেক সমৃদ্ধ কেন বলছি এই জন্য যে আমাদের গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু এসব এখন কমে গেছে আমি বলছি আছে কারণ এখনো সম্ভব হতো যদি আমরা নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকতাম যেমন আমাদের কৃষি আছে, কুটির শিল্প,মৃৎ শিল্প,মাছ চাষ,খামার আরো অনেক কাজ রয়েছে যা করে আমরা অনেক উন্নত হতে পারতাম অন্য দেশের ওপর নির্ভর হতে হতো না।আমাদের এশীয় অন্যান্য দেশের দিকে তাকালেই দেখতে পাবো তারা নিজের ভাষাকে আকঁড়ে ধরে রেখেছে জাপান চীন এরা নিজের ভাষাতে সাচ্ছন্দ্য বোধ করে, প্রযুক্তিতে এতো উন্নত তারা নিজেদের ফিট রাখার জন্য কায়িক শ্রম পালন করে।আমাদের জনসংখ্যা আছে শুধু সম্পদে পরিণত করতে হলে একটু নিজের শ্রম,মেধা, প্রশিক্ষণ, আর সততা নিষ্ঠবান হওয়া প্রয়োজন।আমার কি নাই সেটা না ভেবে আমার কি আছে তা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।বসে বসে খেলে রাজার ভান্ডার ও ফুরিয়ে যায়। তাই অন্যের সাথে তুলনা করে, ভালো কিছুর অনুসরণ করে নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাইনা দেখি না আবার সেইদিন গুলোকে আবার ফিরে পাই কিনা।ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা.. আমাদের অন্তরে ধ্বনিত হবে।

    1 Share
    7
    10 Comments
    • নিজেকে বুঝতে পারলে জীবন সহজ হয়। সুন্দর গদ্য। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 October 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা।

    • অনেক কিছু মনে করিয়ে দিলেন। 😭

    • ঠিক বলেছেন। অভিনন্দন রইল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 July 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 April 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar