Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    • 5 years ago

    সন্দেহে
    —শাহ্ কামাল

    একদা এক সখা খাইত শুধু বকা
    খুঁজিত সে মনের মানুষ
    তাহার মনে ব্যথা কইত অল্প কথা
    তাইতো সে সাজিল ফানুস

    যন্ত্রণা কত তার বিশাল বোঝা ভার
    পাইল সে কাছের হৃদয়
    সন্দেহ ভরে মনে খুঁজিল জনে জনে
    হইলো না কেহ যে সদয়

    জন্মিল কত আশা ক্ষরিল এতো বাসা
    মুদিল সে নয়ন পিঞ্জর
    মিটিল মন ব্যথা বাড়িল প্রশ্ন সেথা
    মারিল সে বিষের খঞ্জর

    বুকেতে বেঁধে গেল আপনা ব্যথা পেল
    উড়িল যে ঝুটিল তাঁহার
    বিশ্বাসে ডাকে তারে সন্দেহ বারে বারে
    ফিরবে কী কাটিলে আঁধার?

    16
    9 Comments
Skip to toolbar