-
শান্তিচুক্তি
ইসরায়েল ফিলিস্তিন ও কতবার মুখোমুখি টেবিলে বসেছে।
যদি ও শোনীতের ধারা তখনো নদীর জলের মতো বহমান।
ভেংগেচুরে কত গেছে হৃদয়ের দ্বার।
অনাথ শিশুর ক্রন্দনে বাতাসে পিতা হারানোর শোক।
তখনো ধ্বংসস্তূপের নিচে কেউ খুঁজে ফেরে স্বজনের লাশ।
কই তবুও তো মুখোমুখি বসাতে কেউ অগ্রাহ্য করেনি।
অথচ আমাদের হাতে তো রক্ত মাখা নেই,
কিংবা বেয়নেট দিয়ে খুচে দেইনি কাউকে বুকের ভিতর।
না মেরেছি বোমা। তুমি আমি।
ক্ষেপণাস্ত্র দিয়ে কখনো সীমানা ছাড়ায়ে করিনি খুন।
তাহলে কেন?
আমরাও তো বসতে পারি অনায়াসে বসতে পারি মুখোমুখি টেবিলে।
ভুলে যেতে পারি সহসাই অতীতের ক্ষোভ।
ভুল ভ্রান্তি সব অভিযোগ।
জাতীসংঘ বারবার বলছে,
তাগাদা দিচ্ছে নিরাপত্তা পরিষদ।
চলো মুখোমুখি বসি।
সবাই চাইছে।
একবার চোখাচোখি হলেই,
আমাদের শান্তিচুক্তি স্বাক্ষরিত হোক।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
নাদিম হোসাইন
@nadim-hossain
shahriar-shafi
@shahriar-shafi
পি.কে. সরকার
@pksarker
Drako Shajib
@drako
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Anika
@anikaa
AdabenTatali
@adabentatali


শান্তিচুক্তি স্বাক্ষরিত হোক।………………… সবার চাওয়া এটাই। জগতে (প্রেম বিংবা যুদ্ধক্ষেত্র) শান্তি আসুক।