Profile Photo

Nusrat Zahan OyshiOffline

  • leelaboti
  • Profile picture of Nusrat Zahan Oyshi

    Nusrat Zahan Oyshi

    3 years, 9 months ago

    কতদিন তোমারে দেখিনা,তোমারে ছুইয়া দেখিনা যেনো কত শতক শতাব্দী,এই তুমিহীনতা শহর আমারে বড়ই জ্বালায় বুঝলা প্রিয়তম……
    দিন যতই যাইতেছে ততই যেনো তুমি ছাড়া নিজের অস্তিত্ব হারাইতেছি আমি,এই ভীষণ তুমিনির্ভরতা টাতো খুব খারাপ তাইনা?
    খারাপই বোধয়,
    নিয়মিত আমার ঘুম ভাঙ্গে হাহাকার নিয়া,যেনো শরীর টা কি প্রচন্ড ভারী হয়ে আসে যে আমি বিছনা থেকে উঠতে পারিনা,কত সময় কেটে যায় একভাবে সিলিং এর দিকে চেয়ে,তখন লক্ষ্য করি ঘরের কোণায় কোণায় ঝুল জমছে যত্নের অভাবে,আমার মনের কোণেও তুমি এমন ঝুল জমায় দিছো হয়তোবা,অযত্নে……
    তুমি এমন পাষন্ড ক্যান কও তো আমারে একটু? নতুন সিনেমা আসছে জানো! আমারে নিয়া একদিন একটু সিনেমা দেখতে গেলেও তো পারো…তা তো যাবা না…যাইয়োনা!
    তুমি কি আমার থেকে আসলেই অনেক দূরে চইলা গেলা? আমার মন খারাপে তোমার কি আর হাহাকার লাগবেনা? আমার জ্বর আসলে কি তুমি আর সব কাজ ফালায়া ছুইটা আসবানা? আমার এসব প্রশ্নের উত্তর আমি কই পাবো বলো তো??

    3
    1 Comment
    • প্রেম এক পাগলামি! চমৎকার কবিতা! অনেকদিন পর এলেন কবিবন্ধু! আরো কবিতা চাই কিন্তু!

Friends

Profile Photo
Mehrin Islam
@mehrinislam102
Profile Photo
Dipok-Basu
@dipok-basu
Profile Photo
MahidMahmud
@mahidmahmud
Profile Photo
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Profile Photo
Rayan Nazim Uddin
@rayannazimwritings
Profile Photo
MuhammadMusa
@muhammadmusa
Profile Photo
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche
Skip to toolbar