-
কতদিন তোমারে দেখিনা,তোমারে ছুইয়া দেখিনা যেনো কত শতক শতাব্দী,এই তুমিহীনতা শহর আমারে বড়ই জ্বালায় বুঝলা প্রিয়তম……
দিন যতই যাইতেছে ততই যেনো তুমি ছাড়া নিজের অস্তিত্ব হারাইতেছি আমি,এই ভীষণ তুমিনির্ভরতা টাতো খুব খারাপ তাইনা?
খারাপই বোধয়,
নিয়মিত আমার ঘুম ভাঙ্গে হাহাকার নিয়া,যেনো শরীর টা কি প্রচন্ড ভারী হয়ে আসে যে আমি বিছনা থেকে উঠতে পারিনা,কত সময় কেটে যায় একভাবে সিলিং এর দিকে চেয়ে,তখন লক্ষ্য করি ঘরের কোণায় কোণায় ঝুল জমছে যত্নের অভাবে,আমার মনের কোণেও তুমি এমন ঝুল জমায় দিছো হয়তোবা,অযত্নে……
তুমি এমন পাষন্ড ক্যান কও তো আমারে একটু? নতুন সিনেমা আসছে জানো! আমারে নিয়া একদিন একটু সিনেমা দেখতে গেলেও তো পারো…তা তো যাবা না…যাইয়োনা!
তুমি কি আমার থেকে আসলেই অনেক দূরে চইলা গেলা? আমার মন খারাপে তোমার কি আর হাহাকার লাগবেনা? আমার জ্বর আসলে কি তুমি আর সব কাজ ফালায়া ছুইটা আসবানা? আমার এসব প্রশ্নের উত্তর আমি কই পাবো বলো তো??1 Comment
Friends
Mehrin Islam
@mehrinislam102
বিদ্যুৎ সরকার
@biddut-sarkar
Dipok-Basu
@dipok-basu
স্বর্ণালী সরকার
@shornali-sarkar
MahidMahmud
@mahidmahmud
Mohammed-Habibullah
@mohammed-habibullah
Rayan Nazim Uddin
@rayannazimwritings
MuhammadMusa
@muhammadmusa
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche


প্রেম এক পাগলামি! চমৎকার কবিতা! অনেকদিন পর এলেন কবিবন্ধু! আরো কবিতা চাই কিন্তু!