Profile Photo

Linty-HasinaOffline

  • Linty-Hasina
  • Profile picture of Linty-Hasina

    Linty-Hasina

    3 years, 9 months ago

    বালিকা তুমি যখন পাঁচতারা হোটেলে তোমার গ্রেজুয়েশন ডিনারে ব্যস্ত
    আমি তখন আমার ছোট্ট শিশুকে কোলে নিয়ে খাবার প্লেটে আঁকিবুঁকি করি আর ভাবি,আমার যে পড়ার আরও একটা বছর বাকি সেটা শেষ হবে কি!

    তুমি আমি এক হলাম কি?

    তুমি যখন ঠান্ডা অফিসে বসে গরম কফিতে চুমুক দাও,আমি তখন ঘর্মাক্ত শরীরে রান্নাঘর থেকে বেরিয়ে ইট্টু ঠান্ডা পানির খোঁজ করি!

    কেমন করে আমরা দুজন একই নারী?

    জুনিয়র এর জন্মদিনে দামি উপহারের ছবি ফেইসবুকে দিয়ে তোমার যে গৌরব
    আমার ছোট ভাইটার জন্মদিনে যাওয়ার জন্য বরের থেকে টাকা নিতে আমার কি সে গৌরব থাকে!

    তাহলে কোন জিনিসটা তোমায় আমায় এক করে রাখে?

    দামি ব্রেন্ডের নতুন নীল শাড়িটা তোমার শাড়ির ১০০ কোঠা পূর্ণ করে।
    আমার সামনে বছর ঈদের আগে শাড়ির প্রয়োজনীয়তাই বা কি আছে!
    তুমি আমি অনেক দূরের,একদমই নই কাছে।

    4
    3 Comments
Skip to toolbar