-
বিবাগীও সুখি হতে পারে
লিটন হোসেনএই দেখ একবার ফিরে তাকিয়ে
কি চিনতে পারছো? পারছো না?
আমিতো সেই আমি————-
যাকে তুমি একবার বুকে তুলেছিলে।
গৃহত্যাগী জোসনা রাতের ঝিরঝিরি বাতাসে
নিবিড় আলিঙ্গনে কাছে টেনে নিয়ে
এক করেছিলে দুটি প্রানের রিদস্পন্দন।
আমিও ভালোবাসার অফুরন্ত প্রাণশক্তিতে
এক স্বপ্নময় জগতের বাসিন্দা।
ঠিক তখনই—————
তুমি তোমার সুনিপুণ অভিনয় থেকে মুক্তি দিয়ে
স্বযতনেই আমাকে বানালে বিবাগী।
তুমি প্রাচুর্যের স্বর্ণ শিখরে বসে
নিজেকে খুব সুখি ভাবছো?
কিন্তু আমিও সুখি——
রিক্ততা আমার প্রাচুর্য
নিঃসঙ্গতা আমার সঙ্গী
অভিনয় আমার বাস্তবতা
অপূর্ণতায় আমি এখন পূর্ণ।
এরপরেও কি বলবে আমি সুখি নই ?
একজন বিবাগীও সুখি হতে পারে।
Friends
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Md. Deloar Hossen
@md-deloar-hossen
Prithula Zaman
@prithula
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon


শুভেচ্ছা ও স্বাগতম কবি।
মিলনের মতো বিরহেও আনন্দ মেলে। যে কারনে বাউলরাও সুখি। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।