-
হোক তবে নতুন কিছু
এই শোন ।
আমাকে বলছো ?
নয় তো কি ।
তুমি ছাড়া আর কাকেই বা
আমার না বলা কথাগুলো শোনাবো ?বাহ্ রে ! আমি কি তেমন কেউ ?
হয়তো নও ; কিন্তু হতে তো পারো।
ঈশ ! আমার বয়েই গেছে ।
জানো, তোমাকে একটা কিছু দিতে ইচ্ছে করে ।
আমাকে দেবে ? অবাক করলে !
আমায় কিছু দেবার মত সামর্থ্য কি তোমার আছে ?
তোমার তো আর শত আনন্দের ফুল ফুঁটানো
বাগান-পাট নেই ।
স্বপ্নের সীমানা পাড়ি দেবার মত
এক জোড়া ডানা নেই ।
তারার মুক্তোয় মালা গাঁথবার জন্য
সুনিপুণ হাত নেই ।
অথচ আমার যা আছে
তার জন্য তোমার
কিছু একটা তো থাকা চাই।আমি জানি আমার কিছু নেই।
আবার এও জানিনা তোমার কি চাই।
তবে আমারও এমন কিছু আছে
যা হয়তো তোমার প্রয়োজন।আবারো অবাক করলে !
তুমি কি জানো
আমার কাছে একটা ছোট্ট পাখি আছে।
যার দেহখানি আঁকড়ে আছে নিষ্কলঙ্ক শুভ্রতা।
ওর কণ্ঠের মূর্ছনা তোমায় আপ্লুত করবে।
কিন্তু, ওকে আদর দেবে
তেমন এক জোড়া কোমল ডানা তোমার কই ?
পরম নিশ্চিন্তে আগলে রাখবে
এমন কোনও অতুলনীয় আশ্রয় তো তোমার নেই।
অথচ ওর জন্য বিন্দু বিন্দু ভালোবাসায় ঘেরা
একটা নরম পালকের উষ্ণ আশ্রয় তো চাই।হয়তো ওকে মিষ্টি আদরে রাঙাবার মত
আমার এক জোড়া ডানা নেই।
গভীর মমতায় আঁকড়ে রাখবো
তেমন কোনও নিশ্চিন্ত আশ্রয়ও নেই।
কিন্তু, আমার তো আছে একটা বিস্তৃত আকাশ।
আমার আকাশটাতে
তোমার পাখিকে ওড়তে দেবো।
ওর গায়ে স্বর্ণালী আলোর গুড়ো মেখে দেব।
তারাগুলো নরম ছোঁয়ায় ওকে আদর দেবে।
ওর ছোট্ট ঠোঁট দিয়ে
আকাশের বুক থেকে
ইচ্ছেমত ভালোবাসা তুলে নেবে।
ওকে আমায় দাও।বেশ এই নাও আমার ছোট্ট পাখিটা।
ওকে তোমার আকাশে ইচ্ছেমত ওড়তে দিও।
গড়ে দিও ভালোবাসার মুক্তো মালা।
ওকে তোমায়’ই দিলাম।
তোমার আকাশেই খুঁজে নিক
ওর পরম নিশ্চিন্ত উষ্ণ আশ্রয়।3 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
Maria Hussain
@mariahussain
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
নোমান খালভী
@nomankhalovi
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
শোয়েব হাসান
@shoaibhasan
MD AMIRUL ISLAM
@mdamirulislam
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen


‘আমার আকাশটাতে তোমার পাখিকে ওড়তে দেবো। ওর গায়ে স্বর্ণালী আলোর গুড়ো মেখে দেব।’—কী দুর্দান্ত এবং নিখাদ ভালোবাসার প্রকাশ!