-
অনুর প্রেম-বিলাস
বাবার ডাকাডাকিতে সকালের ঘুম ভাংলো।চোখ কচলাতে কচলাতে বাবার দিকে তাকিয়ে বললাম, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলেতো আমার স্বপ্নের বারোটা বাজিয়ে।
আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবেনা উঠে আসো।
তা বলবেতো এভাবে ঘুম থেকে উঠানোর হেতুটা কি?
কোথায় কোন আকাম করে এসেছিস?
ওমা তোমার এই ভদ্র ছেলেটা আবার আকাম করতে পারে? কে বলেছে তোমাকে?
যদি কিছু না করিস তবে এবাড়িতে পুলিশ কেন এসেছে?
পুলিশ! কোথায় চলতো দেখি। বসার ঘরে ঢুকে দেখলাম ভুঁড়ি বাগিয়ে দুজন ওসি বসে আছে।ইতোমধ্যে আমার মায়ের হাতের নাস্তাও সাবার করে ফেলেছে।দাঁত খোঁচাচ্ছে আর তৃপ্তির ঢেঁকুর তুলছে। মেজাজ চড়কগাছ হয়ে গেল।ব্যাটাদের মনে হল চিবিয়ে খাই। ওদের জন্য আমার আরামের ঘুমটা নষ্ট হলো। আর উনারা আরাম করে খাচ্ছে! ওদের বরাবর সামনের সোফায় বসলাম।
আপনারা নাকি আমার নামে ওয়ারেন্ট নোটিস নিয়ে এসেছেন? আমার অপরাধটা কি জানতে পারি?
আপনি দেশের আইন ভঙ্গ করেছেন।
কীভাবে?
একটা ষোল বছরের বাচ্চা মেয়েকে তেইশ বছরের একটা লোকের সাথে বিয়ে দিয়েছেন। অপরাধ শুধু বিয়ে পর্যন্ত হলে হতো। একেতো বাল্যবিবাহ তারউপর এবয়সে মেয়েটা মা হতে যাচ্ছে।
আমি হা করে তাকিয়ে থাকলাম। তাদের কথা শেষ হলে বললাম,
কি বলছেন এসব? আপনাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিনা। আমি আবার কোন ষোল বছরের মেয়েকে বিয়ে দিলাম। আরে আমারতো বিয়েই হয়নি যদি হতও তাও ষোল বছরের মেয়ে থাকার সম্ভবনা ক্ষীণ। আমি আপনাদের কথার কিছুই বুঝতে পারছিনা।
কেন আপনি অনু আর অনুপমের বিয়ে দিয়েছেননা যেখানে অনুর বয়স ষোল আর অনুপমের বয়স তেইশ।
কারা এই অনু আর অনুপম? আমিতো এমন কাউকে চিনিইনা।
কেন এরা আপনার উপন্যাসের প্রধান দুই চরিত্র। আপনার ‘অনুর বিয়ে’ উপন্যাসে আপনি অনুকে ষোল বছর আর অনুপমকে তেইশ বছর দেখিয়েছেন না? বিয়ে পর্যন্ত যাওয়ার দরকার কি ছিল? প্রেম দেখাতেন, চুটিয়ে প্রেম দেখাতেন, পাঠকের মজা দেওয়ার জন্য যত রোমান্স দরকার সব প্রেমের মধ্যেই দেখাতেন তাহলেতো এতো সমস্যা হতোনা। বিয়ে দিয়েইতো ঝামেলা পাকিয়েছেন।রাত দুইটা সময় মানবতাবাদী কর্মী শায়লা হক থানায় ফোন করে আপনার সম্পর্কে অভিযোগ জানায়। বাল্য বিবাহ এবং মাতৃত্ব এই দুই ব্যাপারেই আপনার এই লেখা সন্দেহাতীত ভাবে উস্কানিমূলক। তাই আপনাকে অবিলম্বে এরেস্ট করে নিয়ে যেতে বলা হয়েছে।
ঝট করে আমার উপন্যাসটার কথা মনে পড়ে গেল। এটা ছিল আমার টাইম লাইনে লেখা চলমান উপন্যাস। কালকে রাত বারোটার সময় ষোলতম পর্ব পোস্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম। পাঠক প্রতিক্রিয়া দেখা হয়নি।মোবাইলটা নিয়ে টাইমলাইনে ঢুকলাম। প্রায় একহাজারের মত কমেন্টস যার বেশিরভাগই নিগেটিভ এটিচিউট।অনেক গালাগালিও আছে।শায়লা হক নামটা চোখে পড়লো। কি বিশ্রী ভাষায় গালাগালি করেছে যা মুখে আনা যাচ্ছেনা। আমি পুলিশ দুজনের দিকে তাকিয়ে বললাম এখন কি করা যায়?
এখন আর কিছু করার নেই। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে।
আর একবার সুযোগ দেওয়া যায়না। পোস্টটা অনেক রাতে দিয়েছি, খুব বেশি মানুষ রিচ করেনি। আমি যদি বিয়ের বদলে প্রেম দেখাই তাহলে কি আমার উপর থেকে ওয়ারেন্ট আদেশ উঠে যাবে?
সেটা আপনি থানায় গিয়ে বলবেন। ওখানে শায়লা হক থাকবে। আপাততঃ পোষ্টটা ডিলিট করে দিন।
তা আপনি বলার আগেই করে ফেলেছি।
অনেক অনুরোধের পরে শায়লা হককে ফোন করে আজকের মত ক্ষমা চেয়ে নিলাম তবে শর্ত হলন গল্প এডিট করতে হবে।
আমি সম্মতি দিলাম। তারপর এডিট করে পুণরায় পর্বটা পোস্ট করলাম।
‘পার্কের চিপায় বসে প্রেম করছে অনু আর অনুপম। স্কুল ফাঁকি দিয়ে এখানে এসেছে অনু। একটা বোরকা বানিয়ে নিয়েছে এসব করার জন্য।ব্যপারটা মেসের মেয়েদের কাছ থেকে শিখেছে। ওদের সাথে গ্রামের যে মেয়েগুলো পড়তে এসেছে তাদের পরিবার না থাকায় একটা ফ্লাটে অনেকে মিলে থাকে। বান্ধবীদের সাথে মাঝে মাঝে মেসে ঘুরতে যায় অনু। মেসে ওদের সাথে কলেজের মেয়েরাও থাকে। অনার্স প্রথম বর্ষে পড়ে কবিতা আপু হিন্দু হওয়া সত্বেও উনার কয়েকটা বোরকা আছে। উনি ওগুলো পড়ে ছেলেদের মেসে যায়। এক এক মেসে এক রঙয়ের বোরকা পড়ে যায়।
অনু চারিদিকে দৃষ্টি মেলে দেখল সমস্ত পার্কে জায়গায় জায়গায় সব যুগলবন্দী হয়ে আছে। স্কুলে পড়ে এমন মেয়ের সংখ্যা কম না। অনুপমের সাথে তার পরিচয়ের দুইমাস চলছে। এর মধ্যে অনুপমের সাথে তার দুই তিনবার রুম-ডেট করা হয়ে গেছে। অনুপম একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
অনু অনুপমকে বলল, এভাবে প্রেম করতে ভালো লাগছেনা চলোনা বিয়ে করে ফেলি।
তোমার কি মাথা খারাপ হয়েছে অনু? তোমার সবে ১৬ বছর। এখন বিয়ে করলে বাল্য-বিবাহের দায়ে আমাকে জেলের ভাত খেতে হবে।
অনু আর কঠোর হতে পারেনা। কঠিন ভাষায় বলতে পারেনা, যখন বিয়ে করতে পারবে তখনই আমার সাথে মিশবে। অনুপমের অন্যায় আবদারগুলোতে বাঁধা দিতে পারেনা পাছে হারিয়ে ফেলে। তাই চলতে থাকে তাদের প্রেমলীলা।
আজকে ভালোবাসা দিবস। আজ সারাদিনের জন্য একটা হোটেল বুক করেছে অনুপম। অনু বাসা থেকে স্কুলের উদ্দেশে রওনা দিয়ে সেখানে না গিয়ে অনুপমের সাথে হোটেলে চলে গেল।ব্যাগে করে শাড়ি আর গহনা-গাটি নিয়ে গিয়েছিল। ওখানেই পাল্টে ফেলল। সারাদিনই হোটেলে মধুর সময় কাটিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসল অনু।
এভাবে কেটে গেল অনু অনুপমের প্রেমের আরও দুই মাস। আজকে সকালে উঠে অনুর মাথাটা খুব ঘুরছে, বমি বমি লাগছে। এ মাসে পিরিওডের ডেট মিস করায় তার মনে সন্দেহ জাগলো। ফার্মেসি থেকে একটা কিট কিনে নিয়ে এসে পরীক্ষা করে দেখল সে যা ভাবছে তা ঠিক কিনা। ফলাফল দেখে তার মাথা ঘুরে উঠল। সে কনসিভ করেছে। দিক্বিদিক অবস্থা তার। অনুপমের সাথে দেখা করে ব্যাপারটা জানিয়ে বলল,
চল আমরা বিয়ে করে ফেলি অনুপম।
তোমার কি মাথা ঠিক আছে অনু? তোমাকে এ বয়সে বিয়ে করলে বাংলাদেশের আইন অনুযায়ী তোমার বাবা মা আমাকে জেলের ভাত খাওয়াবে।
কিন্তু বিয়ে ছাড়া বাচ্চা হলে সমাজ আমাকে ছিঃ ছিঃ করবে।
বাচ্চাটা হওয়ানোর দরকার কি? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। তোমার কোন ক্ষতি ছাড়াই এই উটকো ঝামেলা থেকে তোমাকে মুক্তি দিতে পারবে। চল আমরা একটা ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলি।
তুমি কি বলছো এসব? আমি এমন পাপ করতে পারবোনা।দরকার হয় বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করে কাউকে দত্তক দিয়ে দিব তবুও জীবন নষ্ট করতে পারবোনা।
তোমার যা ইচ্ছা তাই কর, আমাকে আর এর এ ব্যাপারে কিছু বলবেনা।
এ সময়টা তুমি আমার পাশে থাকবেনা?
না আমার পক্ষে সম্ভব না। অনুকে রেখেই অনুপম চলে গেল।
সামনের দিনগুলো এখন অনুকে একাই লড়তে হবে।’
এভাবে এডিট করে পর্বটা পোস্ট করলাম। এক ঘণ্টায় সবাই হা হা রিয়াক্ট করল। শায়লা হক একটা লাভ ইমোজ দিল। এরপর গল্পের নামটাও বদলে রাখলাম ‘ অনুর প্রেম-বিলাস’7 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Morsalin Islam Shouradip
@morsalinshouradip
জাস্রা জুমান
@nmafin4gmil-com
Hijbullah hiju
@hijbullah
মোঃ রিদওয়ান আল হাসান
@mridwanalhasan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam



চমৎকার গল্প। গল্পের বিষ্যবস্তু থেকে একটা স্মৃতি মনে পড়ল। হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম নামটি সম্ভবত জয়া। নাটকটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত। সত্যি ঘটনাটি খুব ট্র্যাজিক ছিল কিন্তু লেখক তার কল্পনাশক্তি দিয়ে গল্পে চমৎকার একটা ইতি টানে। সেদিন বুঝেছিলাম লেখক শক্তির স্বরূপ। অভিবাদন জানবেন।